মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চকরিয়ায় বাসে র‌্যাবের তল্লাশি: ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার সালনায় র‌্যাবের চেকপোস্টে ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিমানবন্দরের স্বর্ণ ছিনতাই: শুধু ছিনতাই, নাকি শুল্ক ফাঁকির বড় চক্র? তদন্তে নতুন প্রশ্ন বকশীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত  দিনাজপুরের ‎বিরামপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৫০ বছর পর টঙ্গীর মাজার বস্তিতে উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা জামালপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৩৫ বিজিবির অভিযানে সার জব্দ বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, ক্ষতি অর্ধকোটি টাকা!  ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ডলার সহ প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার

দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বকশীগঞ্জ উপজেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধিঃ / ৩৫ Time View
Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৭:৪৫ পূর্বাহ্ন

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধিঃ ১ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা করেছে বকশীগঞ্জ উপজেলা বিএনপি।

শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় উপজেলা বিএনপির কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।

প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্সের সঞ্চালনায় সভায় উপজেলা বিএনপির সহসভাপতি হাসিবুল হক সঞ্জু, সহসভাপতি মিজানুর রহমান তালুকদার, সহসভাপতি আবদুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলী, ধানুয়া কামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মোকাদ্দেস রিপন, মেরুরচর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম পুলক, সাধুরপাড়া ইউনিয়নের সভাপতি গাজীউর রহমান মোল্লা, নিলক্ষিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মমতাজুর রহমান মমতাজ, বাট্টাজোড় ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন আকন্দ, উপজেলা যুবদলের আহবায়ক বিপ্লব সওদাগর প্রমুখ বক্তব্য রাখেন।

১ সেপ্টেম্বর বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ মর্যাদায় উদযাপন ও সফল করতে নেতা কর্মীদের নির্দেশনা প্রদান করা হয়।

এছাড়াও রোপা আমন মওসুমে সারের কৃত্তিম সংকট তৈরি করে সরকারের ভাবমূর্তি নষ্ট করার চক্রান্ত রুখে দিতে নেতা কর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়। সভায় উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com