মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চকরিয়ায় বাসে র‌্যাবের তল্লাশি: ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার সালনায় র‌্যাবের চেকপোস্টে ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিমানবন্দরের স্বর্ণ ছিনতাই: শুধু ছিনতাই, নাকি শুল্ক ফাঁকির বড় চক্র? তদন্তে নতুন প্রশ্ন বকশীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত  দিনাজপুরের ‎বিরামপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৫০ বছর পর টঙ্গীর মাজার বস্তিতে উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা জামালপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৩৫ বিজিবির অভিযানে সার জব্দ বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, ক্ষতি অর্ধকোটি টাকা!  ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ডলার সহ প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীর খিলক্ষেতে সিএনজি অটোরিকশায় বাসের ধাক্কায় আফসানা পাশা (৪৭) নামে এক যাত্রী নিহত হয়েছেন।

Reporter Name / ১৭৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩, ১:০৩ পূর্বাহ্ন

রাজধানীর খিলক্ষেতে সিএনজি অটোরিকশায় বাসের ধাক্কায় আফসানা পাশা (৪৭) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এতে অটোরিকশার চালক ও মোটরসাইকেল চালক আহত হয়েছেন।

বুধবার (৫ এপ্রিল) বিকেল ৫টার দিকে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের খিলক্ষেতের লা মেরিডিয়ান হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আফসানা পাশা রাজধানীর বাড়িধারা ডিওএইচএস এলাকার মৃত কর্নেল আব্দুল আজিজ পাশার মেয়ে। আহতদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগামী ‘শ্যামলী এনআর পরিবহনের’ একটি বাস অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় বাসকে ধাক্কা দেয় প্রাইভেটকার এবং প্রাইভেটকারকে ধাক্কা দেয় কাভার্ডভ্যান। এতে অটোরিকশায় থাকা তিনজন আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান পথচারীরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক আফসানা পাশাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহান হক বলেন, ‘এ ঘটনায় আফসানা পাশা নামের একজন যাত্রী নিহত হয়েছেন। অপরদিকে ওই সিএনজি চালক আহত হয়েছেন। চালক কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’

ওসি আর বলেন, ‘দুর্ঘটনায় বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

ওসি কাজী সাহান হক বলেন, ‘নিহত যাত্রীর মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় খিলক্ষেত থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

অপরদিকে ডিএমপির ট্রাফিক উত্তর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. কামরুজ্জামান বলেন, ‘খিলক্ষেত এলাকায় ঢাকাগামী একটি শ্যামলী এনআর পরিবহনের বাস একটি সিএনজিকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে পাশের একজন মোটরসাইকেল আরোহী ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে।’

তিনি বলেন, ‘বাসটি হঠাৎ করে সজোরে ব্রেক করার কারণে বাসের পেছন দিক থেকে একটি প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এ সময় প্রাইভেটকারকে ধাক্কা দেয় একটি কাভার্ডভ্যান। প্রাইভেটকার ও কাভার্ডভ্যানের কেউ আহত হননি। কিন্তু দুটো গাড়িই ক্ষতিগ্রস্ত হয়েছে।’

এডিসি কামরুজ্জামান বলেন, ‘দুর্ঘটনার কারণে ঢাকামুখী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে আমরা সড়ক থেকে দুর্ঘটনা কবলিত গাড়িগুলো সরিয়ে যানজট ক্লিয়ার করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com