মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চকরিয়ায় বাসে র‌্যাবের তল্লাশি: ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার সালনায় র‌্যাবের চেকপোস্টে ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিমানবন্দরের স্বর্ণ ছিনতাই: শুধু ছিনতাই, নাকি শুল্ক ফাঁকির বড় চক্র? তদন্তে নতুন প্রশ্ন বকশীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত  দিনাজপুরের ‎বিরামপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৫০ বছর পর টঙ্গীর মাজার বস্তিতে উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা জামালপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৩৫ বিজিবির অভিযানে সার জব্দ বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, ক্ষতি অর্ধকোটি টাকা!  ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ডলার সহ প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার

৫০ বছর পর টঙ্গীর মাজার বস্তিতে উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা

তামান্না আক্তার হাসিঃ / ১৩ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৫:৫৮ অপরাহ্ন

তামান্না আক্তার হাসিঃ প্রায় পাঁচ দশক ধরে মাদক কারবার ও অবৈধ স্থাপনার আখড়া হিসেবে পরিচিত টঙ্গীর মাজার বস্তিতে অবশেষে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। অভিযানে বস্তির বিভিন্ন অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

সোমবার [৩১-০৮-২০২৬ ইঃ] দিনব্যাপী এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রাজউকের কর্মকর্তাদের পাশাপাশি গাজীপুর সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং গাজীপুর জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে কয়েক প্লাটুন পুলিশ সদস্য ঘটনাস্থলে মোতায়েন ছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রাজউকের কর্মকর্তারা একের পর এক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে মাজার বস্তি এলাকাটি মাদক কারবারিদের একটি নিরাপদ আস্তানা হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। এখানে বিভিন্ন ধরনের মাদকদ্রব্যের বেচাকেনা চলত বলেও অভিযোগ রয়েছে। এর ফলে এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছিল।

উচ্ছেদ অভিযানের ফলে মাদক কারবারের সঙ্গে জড়িতদের কয়েকশ অবৈধ স্থাপনা ও আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অভিযানের সময় অনেককে এলাকা ছেড়ে চলে যেতে দেখা যায়।

রাজউকের এ অভিযানে গাজীপুর সিটি করপোরেশন ও জেলা পুলিশ সহযোগিতা করায় অভিযানটি সফলভাবে পরিচালিত হয়। দীর্ঘ প্রায় ৫০ বছর পর মাজার বস্তিতে এমন বড় ধরনের উচ্ছেদ অভিযান এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে বলে জানান স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দারা মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি উচ্ছেদ করা এলাকায় যাতে পুনরায় অবৈধ স্থাপনা গড়ে উঠতে না পারে, সে জন্য কার্যকর নজরদারি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com