মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চকরিয়ায় বাসে র‌্যাবের তল্লাশি: ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার সালনায় র‌্যাবের চেকপোস্টে ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিমানবন্দরের স্বর্ণ ছিনতাই: শুধু ছিনতাই, নাকি শুল্ক ফাঁকির বড় চক্র? তদন্তে নতুন প্রশ্ন বকশীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত  দিনাজপুরের ‎বিরামপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৫০ বছর পর টঙ্গীর মাজার বস্তিতে উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা জামালপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৩৫ বিজিবির অভিযানে সার জব্দ বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, ক্ষতি অর্ধকোটি টাকা!  ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ডলার সহ প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার

সালনায় র‌্যাবের চেকপোস্টে ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ / ১৩ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ১:০৮ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুরের সালনা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১৭ লাখ টাকা মূল্যের ৫৭ দশমিক ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১।

রোববার (৩১ আগস্ট) দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে গাজীপুর মহানগরীর গাজীপুর সদর থানাধীন উত্তর সালনার পোড়াবাড়ি বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন—পিকআপ চালক মো. শামিম মিয়া (৩০) এবং মো. সুজন মিয়া (২৪)।

র‌্যাব জানায়, র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‌্যাব-১, সিপিএসসি গাজীপুরের একটি আভিযানিক দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি পিকআপ ভ্যান তল্লাশি করে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।

অভিযানে গ্রেফতার দুই ব্যক্তির কাছ থেকে মোট ৫৭ দশমিক ৮ কেজি গাঁজা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান, নগদ ৫ হাজার টাকা এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৭ লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব আরও জানায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র দেশের বিভিন্ন এলাকায় মাদক পরিবহন ও সরবরাহের সঙ্গে জড়িত থাকার তথ্য রয়েছে। গ্রেফতারদের জিজ্ঞাসাবাদে এ বিষয়ে আরও তথ্য পাওয়া যেতে পারে।

গ্রেফতার দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের গাজীপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com