মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চকরিয়ায় বাসে র‌্যাবের তল্লাশি: ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার সালনায় র‌্যাবের চেকপোস্টে ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিমানবন্দরের স্বর্ণ ছিনতাই: শুধু ছিনতাই, নাকি শুল্ক ফাঁকির বড় চক্র? তদন্তে নতুন প্রশ্ন বকশীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত  দিনাজপুরের ‎বিরামপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৫০ বছর পর টঙ্গীর মাজার বস্তিতে উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা জামালপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৩৫ বিজিবির অভিযানে সার জব্দ বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, ক্ষতি অর্ধকোটি টাকা!  ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ডলার সহ প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার

বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, ক্ষতি অর্ধকোটি টাকা! 

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধিঃ / ২০ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১:১৭ অপরাহ্ন

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৬টি ব্যবসা প্রতিষ্ঠান।

রোববার দিবাগত ১২টার দিকে পৌর এলাকার দক্ষিণ বাজার বড় মসজিদ সংলগ্ন মার্কেটে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুড়ে ছাই হয়ে যায় জমজম হোটেল ও রিপন মোদকের মুদি দোকানসহ বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

জানা গেছে, রোববার দিবাগত রাত আনুমানিক ১২ টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকার দক্ষিণ বাজার বড় মসজিদ সংলগ্ন মার্কেটে হঠাৎ করেই দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। মুহূর্তের মধ্যেই আগুনের তীব্রতা ছড়িয়ে পড়ে চারপাশের দোকানে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট। ফায়ার ফাইটারদের প্রাণপণ চেষ্টা এবং স্থানীয় শত শত মানুষের সম্মিলিত সহযোগিতায় দীর্ঘ ৩ ঘণ্টার চেষ্টায় অবশেষে নিয়ন্ত্রণে আসে আগুন। অগ্নিকাণ্ডে প্রায় অর্ধকোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস ও ব্যবসায়ীরা।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন জানান, ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহযোগিতা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com