মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চকরিয়ায় বাসে র‌্যাবের তল্লাশি: ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার সালনায় র‌্যাবের চেকপোস্টে ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিমানবন্দরের স্বর্ণ ছিনতাই: শুধু ছিনতাই, নাকি শুল্ক ফাঁকির বড় চক্র? তদন্তে নতুন প্রশ্ন বকশীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত  দিনাজপুরের ‎বিরামপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৫০ বছর পর টঙ্গীর মাজার বস্তিতে উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা জামালপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৩৫ বিজিবির অভিযানে সার জব্দ বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, ক্ষতি অর্ধকোটি টাকা!  ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ডলার সহ প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

রহমত আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: / ১১ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

রহমত আরিফঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা সীমান্তবর্তী এলাকায় প্রথমবারের মতো সমতলের চা বাগান পরিদর্শন করে মুগ্ধ হয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের গ্রীন ফিল্ড টি এস্টেটের চা বাগান পরিদর্শনে যান মার্কিন রাষ্ট্রদূত। এ সময় তার সঙ্গে স্ত্রী ও সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।

চা বাগানে পৌঁছে রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন চা শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং তাদের কাজ ও জীবনযাপন সম্পর্কে খোঁজখবর নেন। পরে তিনি নিজ হাতে চা গাছ থেকে কচি চা পাতা তোলেন। এ সময় চা বাগানের মনোরম পরিবেশে ফটোসেশনেও অংশ নেন তিনি।

সমতলের বিস্তীর্ণ এলাকায় গড়ে ওঠা চা বাগানের সৌন্দর্য উপভোগ করেন মার্কিন রাষ্ট্রদূত। এ সময় স্থানীয় চা শ্রমিক ও সংশ্লিষ্টদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

উল্লেখ্য, দেশের উত্তরাঞ্চলের সমতল ভূমিতে চা চাষ দিন দিন বিস্তৃত হচ্ছে। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীসহ সীমান্তবর্তী এলাকায় গড়ে ওঠা এসব চা বাগান স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com