মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চকরিয়ায় বাসে র‌্যাবের তল্লাশি: ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার সালনায় র‌্যাবের চেকপোস্টে ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিমানবন্দরের স্বর্ণ ছিনতাই: শুধু ছিনতাই, নাকি শুল্ক ফাঁকির বড় চক্র? তদন্তে নতুন প্রশ্ন বকশীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত  দিনাজপুরের ‎বিরামপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৫০ বছর পর টঙ্গীর মাজার বস্তিতে উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা জামালপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৩৫ বিজিবির অভিযানে সার জব্দ বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, ক্ষতি অর্ধকোটি টাকা!  ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ডলার সহ প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার

নারীরা দিতো আইসের ডেলিভারি 

Reporter Name / ২০৭৩ Time View
Update : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩, ১১:৩২ অপরাহ্ন

আমিনুল ইসলাম শাহীনঃ রাজধানীর উত্তরা পূর্ব থানার আব্দুল্লাহপুরে এলাকায় অভিযান চালিয়ে এক কেজি আইসসহ এক মাদক কারবাইরিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতের নাম- ইফতেখার উদ্দিন সাকিব (২৪)।গতকাল সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়।এ সময় মামদক ও একটি এনড্রয়েড মোবাইল ফোন,একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।পুলিশ বলছে, চক্রটি দীর্ঘদিন ধরে নারীদের ব্যবহার করে মাদক রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক কারবার চালিয়ে আসছিলো।

মঙ্গলবার ( ১০ অক্টোবর ) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মোর্শেদ আলম।তিনি বলেন, উত্তরা পূর্ব থানার একটি টহল পুলিশ দল নিয়মিত তল্লাশি কার্যক্রম পরিচালনা করাকালীন গোপন তথ্যের মাধ্যমে জানতে পারে, ঢাকার আশেপাশের জেলা থেকে একটি মাদকের চালান উত্তরায় প্রবেশ করবে। সে তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় উত্তরা পূর্ব থানা পুলিশ আব্দুল্লাহপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে পলওয়েল কারনেশন সেন্টারের সামনে চেকপোস্ট পরিচালনা শুরু করে।

চেকপোস্ট চলাকালে রাত এগারোটার দিকে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করায় তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে সঙ্গে থাকা প্লাস্টটিকের ব্যাগ তল্লাশি করে টেপ দিয়ে মোড়ানো অবস্থায় “ক্রিস্টাল মেথ” যার বাণিজ্যিক নাম “আইস” উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য মূল্য পঞ্চাশ লক্ষ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ সূত্রে ডিসি বলেন, ইফতেখার উদ্দিন সাকিবের বাড়ি চট্টগ্রামের টেকনাফের সাতকানিয়া। সে উত্তরার ৫নং সেক্টরের বসবাস করে একটি মাদক ব্যবসায়ী চক্র গড়ে তোলে। সাকিব এই মাদক কথিত “Pracisco Bla” ছদ্মনামের একটি মাদক ব্যবসায়ীর কাছ থেকে সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতো। তারা মূলত ফেসবুকে ম্যাসেঞ্জার গ্রুপ খুলে অর্ডার নিতো এবং নারী ডেলিভারিম্যান দিয়ে মাদক সরবরাহ করতো। সন্দেহ এড়াতে তারা মবিলের কার্টুনের ভিতরে নিয়ে পরিবহন করতো।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে উত্তরা পূর্ব থানা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com