মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চকরিয়ায় বাসে র‌্যাবের তল্লাশি: ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার সালনায় র‌্যাবের চেকপোস্টে ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিমানবন্দরের স্বর্ণ ছিনতাই: শুধু ছিনতাই, নাকি শুল্ক ফাঁকির বড় চক্র? তদন্তে নতুন প্রশ্ন বকশীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত  দিনাজপুরের ‎বিরামপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৫০ বছর পর টঙ্গীর মাজার বস্তিতে উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা জামালপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৩৫ বিজিবির অভিযানে সার জব্দ বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, ক্ষতি অর্ধকোটি টাকা!  ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ডলার সহ প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার

উত্তরায় ব্যবসায়ীকে অস্ত্রের মুখে অপহরণের চেষ্টা, ফায়দাবাদে যুবক আটক

নিজস্ব প্রতিবেদকঃ / ৩৫ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ১১:২১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরায় অস্ত্রের মুখে এক ব্যবসায়ীকে জিম্মি করে অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

এ সময় পথচারীদের সহযোগিতায় এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। তবে ঘটনায় জড়িত অন্যরা পালিয়ে গেছে বলে জানা গেছে।

রোববার (৩০ আগস্ট ২০২৬) দুপুর আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, উত্তরা আজমপুরের ৬ নম্বর সেক্টর বিডিআর কাঁচাবাজারের সাবেক ব্যবসায়ী নেতা মো. খালেদকে ৬ নম্বর সেক্টরের জয়নাল মার্কেট এলাকা থেকে কয়েকজন ব্যক্তি জিম্মি করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তার দিকে অস্ত্র তাক করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

পরে তাকে দক্ষিনখান থানা ফায়দাবাদ চৌরাস্তা এলাকার দিকে নিয়ে যাওয়ার সময় খালেদ চিৎকার করে ‘বাঁচাও, বাঁচাও’ বলে পথচারীদের সহযোগিতা চান।

তার চিৎকার শুনে স্থানীয় পথচারীরা এগিয়ে এলে সঙ্গে থাকা কয়েকজন ব্যক্তি পালিয়ে যায়। এ সময় নয়ন নামে এক যুবককে স্থানীয়রা আটক করে দক্ষিণখান থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

স্থানীয়দের তৎপরতায় ব্যবসায়ী মো. খালেদ ওই পরিস্থিতি থেকে রক্ষা পান বলে জানা গেছে।

ঘটনার পর আটক নয়নকে দক্ষিণখান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপহরণের চেষ্টা, অস্ত্র প্রদর্শনসহ সংশ্লিষ্ট অভিযোগের বিষয়ে পুলিশ তদন্ত করছে।
দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এলাকাবাসী একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

আরো জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ, জড়িত ব্যক্তিদের পরিচয় এবং অস্ত্র ব্যবহারের বিষয়টি তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে। তদন্ত শেষে প্রাপ্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com