মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চকরিয়ায় বাসে র‌্যাবের তল্লাশি: ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার সালনায় র‌্যাবের চেকপোস্টে ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিমানবন্দরের স্বর্ণ ছিনতাই: শুধু ছিনতাই, নাকি শুল্ক ফাঁকির বড় চক্র? তদন্তে নতুন প্রশ্ন বকশীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত  দিনাজপুরের ‎বিরামপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৫০ বছর পর টঙ্গীর মাজার বস্তিতে উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা জামালপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৩৫ বিজিবির অভিযানে সার জব্দ বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, ক্ষতি অর্ধকোটি টাকা!  ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ডলার সহ প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার

পঞ্চগড়ের পাঁচবারের সাবেক মেয়র তৌহিদুল ইসলাম আর নেই

সঞ্জু বনিক সৌরভঃ / ২৫ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৮:২৬ পূর্বাহ্ন

সঞ্জু বনিক সৌরভঃ পঞ্চগড় পৌরসভার পাঁচবারের সাবেক মেয়র, পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মো. তৌহিদুল ইসলাম আর নেই। রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আলহাজ্ব মো. তৌহিদুল ইসলাম দীর্ঘদিন পঞ্চগড়ের স্থানীয় রাজনীতি ও জনসেবার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি পঞ্চগড় পৌরসভার মেয়র হিসেবে পাঁচবার দায়িত্ব পালন করেন। এছাড়া পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেন। পৌর বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবেও তিনি দলীয় কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

স্থানীয়দের ভাষ্য, দল-মত নির্বিশেষে পঞ্চগড়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। জনসেবা ও সামাজিক কর্মকাণ্ডে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততার কারণে তিনি স্থানীয়ভাবে একজন পরিচিত ও গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।

তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পঞ্চগড়ের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতে এবং হাসপাতালে মরহুমকে দেখতে ছুটে যান বাংলাদেশ সরকারের মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব, বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ, এমপি।

তৌহিদুল ইসলামের মৃত্যুতে পঞ্চগড়বাসী একজন দীর্ঘদিনের জনপ্রতিনিধি ও সমাজসেবককে হারালেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।

মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করা হয়েছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com