মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চকরিয়ায় বাসে র‌্যাবের তল্লাশি: ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার সালনায় র‌্যাবের চেকপোস্টে ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিমানবন্দরের স্বর্ণ ছিনতাই: শুধু ছিনতাই, নাকি শুল্ক ফাঁকির বড় চক্র? তদন্তে নতুন প্রশ্ন বকশীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত  দিনাজপুরের ‎বিরামপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৫০ বছর পর টঙ্গীর মাজার বস্তিতে উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা জামালপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৩৫ বিজিবির অভিযানে সার জব্দ বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, ক্ষতি অর্ধকোটি টাকা!  ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ডলার সহ প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার

উত্তরা পশ্চিম থানায় আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ / ৫৩ Time View
Update : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৫:৩৮ পূর্বাহ্ন

আজ ২০ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার উত্তরা নিজস্ব কার্যালয়ে গণভোটের গণরায় বাস্তবায়ন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী *উত্তরা পশ্চিম থানায়* প্রস্তুতিমূলক এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মহানগরী উত্তরের মজলিসে শুরা সদস্য *থানা সেক্রেটারী ফিরোজ আলম* এর পরিচালনায় এতে সভাপতিত্ব করেন মহানগরী উত্তরের মজলিসে শুরা সদস্য *থানা নায়েবে আমীর জনাব মকবুল হোসেন খান*। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরী উত্তরের মজলিসে শুরা সদস্য *সম্মানীত উত্তরা পশ্চিম জোন সহকারী পরিচালক জনাব মাহবুবুল আলম মুকুল।*

বিশেষ অতিথি ছিলেন *৫১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জনাব অধ্যক্ষ সালাউদ্দিন আহমেদ ভূঁইয়া* আরো উপস্থিত ছিলেন থানা অর্থ সম্পদক (সহ)এইস এম সোহেল রানা, মশিউর রহমান শহিদুল ইসলাম, আবু হাসান, নজরুল ইসলাম, আ: লতিফ, মাইনুল ইসলাম, সহ ওয়ার্ড দায়িত্বশীলগন বিভাগের দায়িত্বশীল ও ছাত্র প্রতিনিধিরা।

বৈঠকে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে *আগামী ৫ সেপ্টেম্বরের ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ১১ দলের লংমার্চ* বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিভিন্ন বিভাগের প্রস্তুতির বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয় এবং দিকনির্দেশনা দেয়া হয়।

আগামী ৫ সেপ্টেম্বর সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে লক্ষাধিক মানুষের একটি সমাবেশের মাধ্যমে লংমার্চ শুরু হবে। এতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করবেন এবং চট্টগ্রাম অভিমুখে লংমার্চে যোগ দেবেন। লংমার্চটি পথে নারায়ণগঞ্জের মদনপুর, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, চট্টগ্রামের মিরেরসরাইয়ে পথসভায় মিলিত হবে এবং চট্টগ্রামে গিয়ে শেষ হবে। এছাড়াও পথে বিভিন্ন জায়গায় লংমার্চকে অভিবাদন জানাবে স্থানীয়রা। প্রত্যেক উপজেলা অভিবাদন জানানো শেষে লংমার্চের বহরে যোগ দেবে।

প্রধান অতিথি বলেন, গণভোটের গণরায় বাস্তবায়নের লক্ষ্যে আমরা লংমার্চকে জাতীয় সিরিজ কর্মসূচি হিসেবে নিয়েছি। তিনি লংমার্চ কর্মসূচি বাস্তবায়নে সকল শ্রেণি-পেশার মানুষসহ দেশবাসীর কাছে সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com