মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার,আটক-৩  আস্থাহীনতায় টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দায়িত্ব পালনরত এনজিও হাসপাতাল গুলো! উখিয়ায় পৃথক অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল পাচারকারী চকরিয়ায় বাসে র‌্যাবের তল্লাশি: ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার সালনায় র‌্যাবের চেকপোস্টে ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিমানবন্দরের স্বর্ণ ছিনতাই: শুধু ছিনতাই, নাকি শুল্ক ফাঁকির বড় চক্র? তদন্তে নতুন প্রশ্ন বকশীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত  দিনাজপুরের ‎বিরামপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৫০ বছর পর টঙ্গীর মাজার বস্তিতে উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা

উত্তরার রুপচান হত্যাকান্ডের মূল আসামীরা গ্রেফতার

Reporter Name / ৪১৪ Time View
Update : সোমবার, ২৮ মে, ২০১৮, ২:৫৯ অপরাহ্ন

নিজেস্ব সংবাদাতা  – ঢাকা মহানগর পুলিশ গোয়েন্দা উত্তর বিভাগের উত্তরা জোনাল টিম উত্তরা পশ্চিম থানাধীন ১০ নং সক্টরস্থ সুইজগেটের পশ্চিম পার্শ্বে ঢাকা আশুলিয়া সড়কের বেরী বাধের রাস্তার পূর্ব পাশে সংঘটিত রুপচান হত্যাকান্ডে জড়িত জুয়েল হোসেন, সাকিব খান ও হাবিবুর রহমান হাবিব কে ইং ২৬/০৫/১৮ খ্রিঃ সকাল ০৭.৩০ ঘটিকায় জামালপুর জেলার দেওয়ান গঞ্জ থানাধীন পাথরের চর বাজার হইতে আসামী জুয়েল কে গ্রেফতার করা হয় এবং অপর আসামী হাবিবুর রহমান ও সাকিব খান কে উত্তরা ১২ নং সেক্টর এলাকা হইতে গ্রেফতার করে।
গত ইং ১৯/০৫/ ২০১৮ তারিখ দিবাগত রাত্র ২০.৪৫ ঘটিকা হইতে ২১.৪৫ ঘটিকার মধ্যে যে কোন সময়ের মধ্যে উত্তরা পশ্চিম থানাধীন ১০ নং সেক্টরস্থ সুইজগেটের পশ্চিম পার্শ্বে ঢাকা আশুলিয়া সড়কের বেরী বাঁধের রাস্তার পূর্ব পাশে ভিকটিম রুপচান কে উপর্যুপরি ছুরিকাঘাত করে নির্মম ভাবে হত্যা করা হয়। হত্যা কান্ডের পর অপরাধীরা দেশের বিভিন্ন স্থানে আতœগোপন করে।
হত্যকান্ডের পরবর্তীতে অত্র মামলার ভিকটিম রুপচান এর স্ত্রী শিরিনা আক্তার (২৫) বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় নিয়মিত মামলা নং ৩২ তাং- ২০/০৫/২৩০১৮ খ্রিঃ ধারা- ৩০২/৩৪ পেনাল কোড রুজু করে। মামলা রুজু করার পর পর উত্তরা জোনাল টিম ডিবি উত্তর বিভাগ ডিএমপি ঢাকা হত্যাকারীদের গ্রেফতার করার জন্য রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রত্যান্ত আঞ্চলে অভিযান অব্যাহত রেখে ০১ নং আসামী মোঃ জুয়েল @ সাদ্দাম @ নয়ন (২০) কে প্রথমে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানাধীন পাথরের চর বাজার হইতে গ্রেফতার করে তার দেওয়া তথ্য মোতাবেক আধুনিক প্রযুক্তি ব্যাবহার করিয়া আসামী সাকিব খান (২০) ও হাবিবুর রহমান হাবিব (৩১) কে উত্তরা ১২ নং সেক্টরস্ত এলাকা হইতে গ্রেফতার করে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মশিউর রহমান বিপিএম, পিপিএম-সেবা এর নির্দেশনায় ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব কাজী শফিকুল আলম এর তত্বাবধানে সিনিঃ সহকারী পুলিশ কমিশনার মোঃ কায়সার রিজভী কোরায়েশী এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

তথ্য সূত্র – আইনশৃংখলা বাহিনী ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com