শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

খুলনায় ইতিহাস: প্রথম নারী জেলা প্রশাসক হুরে জান্নাত নিয়োগ

Reporter Name / ৫১ Time View
Update : সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

জেলা প্রতিনিধিঃ দেশের প্রশাসনিক ইতিহাসে নতুন দৃষ্টান্ত স্থাপন করে খুলনা জেলায় প্রথমবারের মতো নারী জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন হুরে জান্নাত। তিনি বর্তমানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব (বেসরকারি মাধ্যমিক-২) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে খুলনাসহ দেশের ১১টি জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগের তথ্য জানানো হয়। জনপ্রশাসনের উপসচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত নিশ্চিত করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে খুলনার বর্তমান জেলা প্রশাসক আ স ম জামশেদ খোন্দকারকে অন্যত্র বদলি করা হয়েছে।

জেলা প্রশাসকের ওয়েব পোর্টাল সূত্রে জানা যায়, ১৮৯২ সালে প্রতিষ্ঠিত খুলনা জেলার দীর্ঘ প্রায় ১৩৪ বছরের ইতিহাসে এবারই প্রথম কোনো নারী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। এর আগে ব্রিটিশ আমলে ৪৭ জন, পাকিস্তান আমলে ২১ জন এবং স্বাধীন বাংলাদেশে ৪৩ জন জেলা প্রশাসক দায়িত্ব পালন করেছেন—যাদের সবাই ছিলেন পুরুষ।

হুরে জান্নাতের এই নিয়োগকে নারীর ক্ষমতায়ন ও প্রশাসনে নারীর অংশগ্রহণ বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com