মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চকরিয়ায় বাসে র‌্যাবের তল্লাশি: ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার সালনায় র‌্যাবের চেকপোস্টে ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিমানবন্দরের স্বর্ণ ছিনতাই: শুধু ছিনতাই, নাকি শুল্ক ফাঁকির বড় চক্র? তদন্তে নতুন প্রশ্ন বকশীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত  দিনাজপুরের ‎বিরামপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৫০ বছর পর টঙ্গীর মাজার বস্তিতে উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা জামালপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৩৫ বিজিবির অভিযানে সার জব্দ বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, ক্ষতি অর্ধকোটি টাকা!  ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ডলার সহ প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার

উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ

Reporter Name / ৯১ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬, ৬:৩৩ অপরাহ্ন
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 32768;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 49;

তাছলিমা তমাঃ রাজধানীর উত্তরার এয়ারপোর্ট গোলচত্বরে আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইটের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উদ্যোগে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপির পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) জনাব মোঃ সরওয়ার, বিপিএম-সেবা।

অনুষ্ঠানে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, ট্রাফিক বিভাগের সদস্য, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে পুলিশ কমিশনার বলেন, রাজধানীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, যানজট কমানো এবং পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন এই ট্রাফিক সিগন্যাল লাইট চালুর মাধ্যমে উত্তরা এলাকায় যান চলাচল আরও সহজ ও নিরাপদ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, ডিএমপি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পর্যায়ক্রমে আধুনিক প্রযুক্তিনির্ভর ট্রাফিক সিস্টেম স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে। নগরবাসীর সহযোগিতা ছাড়া সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানস্থলে নিরাপদ সড়ক সচেতনতামূলক বিভিন্ন বার্তা প্রদর্শন করা হয় এবং ট্রাফিক আইন মেনে চলার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com