শনিবার, ১৬ মে ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

১০০ ফিট ফ্যামিলি বাজারের পাশে কবুতর পালের গলিতে আমানের জুয়ার বোর্ড — পুলিশ নীরব, এলাকায় চরম উত্তেজনা

Reporter Name / ৫০ Time View
Update : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৯:০৯ অপরাহ্ন

ছনিয়া আক্তারঃ রাজধানীর ভাটারা থানা এলাকার ১০০ ফিট ফ্যামিলি বাজারের পাশে কবুতর পালে কালার বাড়ির নিচতলায় দীর্ঘদিন ধরে আমান নামের এক ব্যক্তির জুয়ার বোর্ড পরিচালিত হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের দাবি—এ বিষয়ে বারবার ভাটারা থানার পুলিশকে জানানোর পরও কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

অভিযোগ রয়েছে, প্রতিদিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত এই জুয়ার আসরে বিভিন্ন এলাকার অসাধু ব্যক্তিরা ভিড় জমায়। এতে এলাকার স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে এবং বাড়ছে অপরাধ প্রবণতা।

স্থানীয়রা জানান, জুয়ার টেবিল কেন্দ্র করে এলাকায় ইতোমধ্যেই উত্তেজনা ছড়িয়েছে। যে কোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা। পরিবার-পরিজন নিয়ে স্বাভাবিকভাবে বসবাস করাও এখন কঠিন হয়ে পড়েছে।

এলাকাবাসীর প্রশ্ন—পুলিশকে বিষয়টি জানানো হলেও এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি কেন? জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com