মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চকরিয়ায় বাসে র‌্যাবের তল্লাশি: ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার সালনায় র‌্যাবের চেকপোস্টে ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিমানবন্দরের স্বর্ণ ছিনতাই: শুধু ছিনতাই, নাকি শুল্ক ফাঁকির বড় চক্র? তদন্তে নতুন প্রশ্ন বকশীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত  দিনাজপুরের ‎বিরামপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৫০ বছর পর টঙ্গীর মাজার বস্তিতে উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা জামালপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৩৫ বিজিবির অভিযানে সার জব্দ বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, ক্ষতি অর্ধকোটি টাকা!  ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ডলার সহ প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার

বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক সংগ্রাম: জাতির রাজনীতিতে এক অবিস্মরণীয় অধ্যায়

Reporter Name / ১২৩ Time View
Update : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৩:১৩ অপরাহ্ন

তামান্না আক্তারঃ বাংলাদেশের আধুনিক রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্র পুনরুদ্ধার ও রক্ষার সংগ্রামে যে অল্প কয়েকজন নেতার নাম সবচেয়ে উজ্জ্বলভাবে উচ্চারিত হয়, তাঁদের অন্যতম সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে আন্দোলন-সংগ্রামের প্রতিটি ধাপেই তিনি রেখে গেছেন এক অনন্য দৃষ্টান্ত।

১৯৮১ সালে আনুষ্ঠানিকভাবে দলীয় রাজনীতিতে যোগ দেন বেগম জিয়া। সে সময় সামরিক শাসনবিরোধী আন্দোলনে তিনি দ্রুতই জনআস্থার প্রতীক হয়ে ওঠেন। বিএনপির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি দলকে সংগঠিত ও সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

১৯৯১ সালে গণতন্ত্রের পুনর্জাগরণ

স্বাধীনতার পর দীর্ঘ সামরিক শাসনের অবসান ঘটিয়ে ১৯৯১ সালের নির্বাচনে বিপুল জনসমর্থনে দেশের প্রথম নির্বাহী ক্ষমতাসম্পন্ন নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বেগম খালেদা জিয়া। জাতীয় সংসদীয় সরকার পুনর্বহাল ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার ক্ষেত্রে তার ভূমিকা ব্যাপকভাবে প্রশংসিত হয়।

২০০১ সালের জনআস্থা ও পুনরায় দায়িত্ব গ্রহণ

২০০১ সালে আবারও তুমুল সমর্থনে দেশ পরিচালনার দায়িত্ব পান তিনি। অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামো নির্মাণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে তার সরকারের দৃশ্যমান সাফল্য ব্যাপক আলোচিত হয়।

সংগ্রাম, কারাবরণ ও রাজনৈতিক নিপীড়ন

২০০৭ সালে জরুরি অবস্থার সময় তাকে গ্রেপ্তার করা হয় এবং পরে ২০১৮ সালে পুনরায় বিচারিক হয়রানির শিকার হয়ে কারাদণ্ডপ্রাপ্ত হন। দীর্ঘদিন ধরে তিনি বিচারিক, রাজনৈতিক ও প্রশাসনিক চাপে থাকলেও তার নেতৃত্ব ও জনপ্রিয়তা জনমনে অটুট রয়েছে।
দলীয় চেয়ারপারসন হিসেবে তিনি সবসময় তৃণমূল থেকে নেতৃত্ব বিকাশে ভূমিকা রেখে গেছেন এবং প্রতিটি আন্দোলনে গণমানুষকে সঙ্গে নিয়ে এগিয়েছেন।

গণতন্ত্রের জন্য এক আজীবন লড়াই

অসুস্থতা ও বাধা-বিপত্তির মধ্যেও বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির প্রতীক হয়ে আছেন। তার রাজনৈতিক যাত্রা নতুন প্রজন্মের কাছে গণতন্ত্র, দেশপ্রেম ও আদর্শিক দৃঢ়তার অনুপ্রেরণা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com