মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চকরিয়ায় বাসে র‌্যাবের তল্লাশি: ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার সালনায় র‌্যাবের চেকপোস্টে ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিমানবন্দরের স্বর্ণ ছিনতাই: শুধু ছিনতাই, নাকি শুল্ক ফাঁকির বড় চক্র? তদন্তে নতুন প্রশ্ন বকশীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত  দিনাজপুরের ‎বিরামপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৫০ বছর পর টঙ্গীর মাজার বস্তিতে উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা জামালপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৩৫ বিজিবির অভিযানে সার জব্দ বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, ক্ষতি অর্ধকোটি টাকা!  ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ডলার সহ প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার

সন্ত্রাসী হামলা ও টাকা লুট: দক্ষিণখানে মোটরসাইকেল দোকানে তাণ্ডব, আহত ২

Reporter Name / ২৩৭ Time View
Update : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টারঃ রাজধানীর দক্ষিণখান এলাকায় এক মোটরসাইকেল দোকানে সন্ত্রাসী হামলা ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন দোকান মালিকের দুই ছেলে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, দক্ষিণখান থানাধীন প্রেম বাগান মোড় এলাকায় আবুল হোসেন (৬২) দীর্ঘদিন ধরে একটি পুরাতন মোটরসাইকেলের দোকান পরিচালনা করে আসছেন। গত ১২ এপ্রিল ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১০টার দিকে তার ছেলে রাফি হোসেন (১৮) দোকান খোলার জন্য গেলে পূর্বপরিকল্পিতভাবে সন্ত্রাসী হামলা চালানো হয়।

অভিযোগে উল্লেখ করা হয়, সবুজ (২৭) নামের এক ব্যক্তিসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জন ব্যক্তি রড ও ধারালো অস্ত্র নিয়ে দোকানে প্রবেশ করে।

তারা দোকানে থাকা নগদ প্রায় ৬৫ হাজার টাকা লুট করে নেয়। এ সময় রাফি হোসেন ও রাকিব হোসেন (৩৫) বাধা দিলে হামলাকারীরা তাদের উপর হামলা চালিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে।
ভুক্তভোগীদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে।

এ সময় হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরবর্তীতে আহতদের কুয়েত মৈত্রী সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পারিবারিক পরামর্শ শেষে ভুক্তভোগী আবুল হোসেন দক্ষিণখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com