মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চকরিয়ায় বাসে র‌্যাবের তল্লাশি: ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার সালনায় র‌্যাবের চেকপোস্টে ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিমানবন্দরের স্বর্ণ ছিনতাই: শুধু ছিনতাই, নাকি শুল্ক ফাঁকির বড় চক্র? তদন্তে নতুন প্রশ্ন বকশীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত  দিনাজপুরের ‎বিরামপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৫০ বছর পর টঙ্গীর মাজার বস্তিতে উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা জামালপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৩৫ বিজিবির অভিযানে সার জব্দ বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, ক্ষতি অর্ধকোটি টাকা!  ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ডলার সহ প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার

৮ম বিজিএমইএ কাপ-২০২৩” এর চ্যাম্পিয়ন ইভিন্স গ্রুপ

Reporter Name / ৪৯৭ Time View
Update : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩, ৮:৪৫ অপরাহ্ন

তামান্না আক্তারঃ আজ শুক্রবার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত “৮ম বিজিএমইএ কাপ-২০২৩” এর ফাইনালে ইভিন্স গ্রুপ ৩-১ গোলে মোশাররফ অ্যাপারেলস স্টুডিও লিঃ কে পরাজিত করে ১মবারের মতো চ্যাম্পিয়ন হয়ে বিজিএমইএ কাপ-২০২৩ ট্রফি ঘরে তুলে নিল ।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন। এ সময় বিজিএমইএ’র সহ-সভাপতি জনাব শহিদউল্লাহ আজিম, সহ-সভাপতি (অর্থ) জনাব খন্দকার রফিকুল ইসলাম, বিজিএমইএ’র পরিচালক জনাব মোঃ ইমরানুর রহমান, জায়ান্ট গ্রুপের পরিচালক শারমিন জাহান তিথিসহ বিশিষ্ট অতিথিবৃন্দ এবং পোশাক শিল্পের বিশিষ্ট উদ্যোক্তাগন, খেলোয়ার এবং স্পন্সরদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

খেলা শুরু হওয়ার মাত্র ২৮ সেকেন্ডে মোশাররফ অ্যাপারেলস স্টুডিও লিঃ এর নাফিজ সুচনা গোল করলেও ফাইনাল ম্যাচে ইভিন্স গ্রুপ ৩-১ গোলে জয়লাভ করে । ইভিন্স গ্রুপ এর সালাউদ্দিন উক্ত ম্যাচে ২ গোল করে ম্যান অব দ্যা ফাইনাল হন। মোস্ট ভ্যালুয়েবল খেলোয়ার হিসেবে ইভিন্স গ্রুপের আতিক শাহরিয়ার রায়হান যিনি উক্ত ম্যাচেও ১ গোল করেন এবং শ্রেষ্ঠ গোলরক্ষক হিসেবে মোঃ রাব্বি একই দল হতে পুরস্কৃত হন ।

টুনামেন্টের সেরা প্লে মেকার খেলোয়ার হিসেবে বান্দো ডিজাইন লিঃ এর মোঃ ইমরানুর রহমান এবং একই দলের রাহবার খান টপ স্কোরার হিসেবে পুরস্কৃত হন। বাংলাদেশর পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) কর্তৃক আয়োজিত ৮-এ-সাইড ফুটবল টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলাগুলো ৯ নভেম্বর ২০২৩ শুরু হয়ে ২৫ নভেম্বর ২০২৩ পর্যন্ত উত্তরা ৪ নম্বর কল্যাণ সমিতি মাঠে অনুষ্ঠিত হয়। পরবর্তীতে আজ ফাইনাল খেলাটি আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। গ্রুপ পর্বে ১৬টি কারখানার মধ্য ও উচ্চ ব্যবস্থাপনা পর্যায়ের ১৬টি দল ৪(চার) গ্রæপে বিভক্ত হয়ে অংশগ্রহন করবে। চ্যাম্পিয়ানসহ ৯টি দলকে পুরষ্কার দেয়া হয়।

টুর্নামেন্টে অংশগ্রহনকারী সনামধণ্য ১৬টি প্রতিষ্ঠানগুলো হলো- কমফিট কম্পোজিট, টিআরজেড গ্রুপ, শ্রাবনি নিটওয়্যার, টুসুকা গ্রুপ, সেতারা গ্রুপ, হোসেন গ্রুপ, মোশাররফ অ্যাপারেলস স্টুডিও লিঃ, সায়েম ফ্যাশনস, ফকির ফ্যাশন, এশিয়ান অ্যাপারেলস, অ্যাপারেলস ভিলেজ, অ্যাসপায়ার গার্মেন্টস, কিমস কর্পোরেশন, ইভিন্স গ্রুপ, লায়লা গ্রুপ এবং বান্দো ডিজাইন। ।

টূর্নামেন্ট আয়োজনে শেলটেক সিরামিকস, তুরাগ অ্যাক্টিভ এবং টি-স্পোর্টস পাওয়ার্ড বাই স্পন্সর হিসেবে সহযোগিতা প্রদান করছে। প্লাটিনাম স্পন্সর হিসেবে সহযোগিতা প্রদান করছে বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) এবং গ্রীন টেক্সটাইল লিমিটেড (এপিক গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান)।

প্যাসিফিক জিন্স, ক্লাব ১১ এন্টারটেইনমেন্ট, টুয়েলভ ক্লোদিং, পোর্সেলানোসা বাংলাদেশ এবং লায়লা গ্রুপ গোল্ড স্পন্সর হিসেবে সহযোগিতা প্রদান করছে। ভেন্যু পার্টনার হিসেবে উত্তরা সেক্টর ৪ কল্যাণ সমিতি, ইন্টারনেট পার্টনার হিসেবে আমরা এবং ফিটনেস পার্টনার হিসেবে মুভমেন্ট সলিউশনস বিডি ফুটবল টূর্নামেন্ট আয়োজনে সহযোগিতা প্রদান করছে।বিজিএমইএ কাপ ২০২৩ শুধুমাত্র ফুটবলের উদযাপনই নয়, এটি বাংলাদেশের পোশাক শিল্পের ঐক্য ও চেতনার প্রতিচ্ছবি।

উল্লেখ্য যে, মোঃ ইমরানুর রহমান বিজিএমইএ’র একজন পরিচালক এবং বান্দো ডিজাইন লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ; একজন উৎসাহী ফুটবলার যিনি ২০১৬ সালে পোশাকশিল্পের কর্পোরেট ফুটবল টুর্নামেন্ট বিজিএমইএ কাপ শুরু করেছিলেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com