মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার,আটক-৩  আস্থাহীনতায় টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দায়িত্ব পালনরত এনজিও হাসপাতাল গুলো! উখিয়ায় পৃথক অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল পাচারকারী চকরিয়ায় বাসে র‌্যাবের তল্লাশি: ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার সালনায় র‌্যাবের চেকপোস্টে ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিমানবন্দরের স্বর্ণ ছিনতাই: শুধু ছিনতাই, নাকি শুল্ক ফাঁকির বড় চক্র? তদন্তে নতুন প্রশ্ন বকশীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত  দিনাজপুরের ‎বিরামপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৫০ বছর পর টঙ্গীর মাজার বস্তিতে উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা

উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি

Reporter Name / ২৩২ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০, ৬:৫২ পূর্বাহ্ন

নিজেস্ব প্রতিবেদক ॥

২৬ শে জুলাই রাজধানীর উত্তরা প্রেসক্লাব প্রাঙ্গাণে, ১১ নং সেক্টরের বাসিন্দা সমাজ হিতৈষী, সমাজসেবক ও স্টার্লিং ও লায়লা গ্রুপের চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান এর পক্ষে মতবিনিময়ের আয়োজন করা হয়। উত্তরা প্রেসক্লাব ও উত্তরা মিডিয়া ক্লাবের সমন্বিত উদ্যোগে ছিল এই আয়োজন।

জনাব সিদ্দিকুর রহমানের পক্ষে এই মতবিনিময় সভায় বক্তব্য দেন, জনাব গোলাম মাকসুদ ও মিন্টু সাহা। তারা জনাব সিদ্দিকুর রহমানের সমাজ সেবার নানান দৃষ্টান্ত তুলে ধরেন। গোলাম মাকসুদ বলেন, একেবারেই প্রচার বিমূখ মানুষ জনাব সিদ্দিকুর রহমান। তিনি আপনাদের কলমের সাথে পরিচিত হ’তে চান। তিনি মনে করেন, মানুষ মানুষের কল্যাণে না এলে হয় কি করে। আমাদের প্রত্যাকটি মানুষের একটি দায় আছে অন্যের প্রতি দ্বায়িত্ব পালনে। সেই কাজটি করে যেতে চান তিনি। এবং ইতিমধ্যে তা করেও যাচ্ছেন।

মিন্টু সাহা জানান,” আমাদের এই মত বিনিময়ের কোন উদ্দেশ্য নেই, শুধু সিদ্দিকুর রহমান সাহেবের পক্ষে শুভেচ্ছা বিনিময় ছাড়া অন্য কিছু নয় “। সংবাদ কর্মীদের মধ্যে একটু গুঞ্জন শুরু হয়, সিদ্দিক সাহেব ঢাকা ১৮ আসনে সংসদ নির্বাচন করবেন কি না। তার প্রতিনিধিরা তা ভবিষ্যতের উপড় ছেড়ে দেন। তারা বলেন” আজ আমরা এসেছি শুভেচ্ছে বিনিময়ের জন্য। এখানে প্রচার প্রচারণা কোন উদ্দেশ্য নয়। “

শরিফুল ইসলাম খান ডলার বলেন, ” এমন মহত্ত্ব সবায় দেখাতে পারে না। যা সিদ্দিক সাহেব দেখিয়েছেন। তিনি মিডিয়া কর্মীদের জন্য দৃষ্টান্ত স্থাপন করলেন। তার কারণে আমরা একত্রিত হয়েছি। “

সাংবাদিক এইচ আর হাবিব এর সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় বক্তব্য বক্তব্য রাখেন, উত্তরা মিডিয়া ক্লাবের পক্ষে শরিফুল ইসলাম খান ডলার,মন্টু সাহা ও গোলাম মাকসুদ। সভার সভাপতিত্ব করেন উত্তরা প্রেসক্লাবের সভাপতি জনাব সেলিম কবির।

উত্তরা প্রেসক্লাবের সভাপতি সেলিম কবির সিদ্দিকুর রহমানের প্রতিনিধি ও সিদ্দিকুর রহমানের সৌহার্দপূর্ণ মানষিকতার প্রসংশা করেন। তিনি সকলকে ধন্যবাদ জানিয়ে এই মত বিনিময় সভার সমাপ্তি ঘোষণা করেন ।এ ছাড়াও উপস্থিত মিডিয়া কর্মীদের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণ করা হয়।

উল্লেখ্য যে, ঢাকা ১৮ আসনের সাংসদ সাহারা খাতুনের মূত্যুতে এই আসনটি শূন্য হয়ে পারেছে। তাই নির্বাচন করতে পারেন, এমন কাংখিত প্রার্থীরা শুরু করেছেন দৌড়ঝাপ।

উল্লেখ্য যে জনাব সিদ্দিকুর রহমান বিজিএমইএ এর সাবেক দুইবারের সভাপতি এবং বর্তমান এফবিসিসিআই এর সহ-সভাপতি।পরিস্থিতি বলছে, এই আসছে নির্বাচনে সম্ভব্য প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকায় জনাব সিদ্দিকুর রহমানের নাম থাকতে পারে বলে পর্যবেক্ষক মহল মনে করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com