যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-এর বাংলাদেশের সাবেক প্রধান প্রতিবেদক ও সিনিয়র সাংবাদিক ফরিদ আজ (বুধবার) উত্তরা প্রেসক্লাব পরিদর্শন করেছেন।
সৌজন্য সাক্ষাৎ ও পরিদর্শনকালে তিনি ক্লাবের সার্বিক কার্যক্রম, সাংবাদিকদের পেশাগত পরিবেশ এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় উপস্থিত ছিলেন উত্তরা প্রেসক্লাবের বর্তমান সভাপতি বদরুল আলম মজুমদার, সিনিয়র সহ-সভাপতি মানিক খান এবং ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
আলোচনায় সাংবাদিকতার নৈতিকতা, পেশাগত দক্ষতা বৃদ্ধি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সমসাময়িক সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়। উপস্থিত সাংবাদিকরা এপির সাবেক প্রধান প্রতিবেদকের দীর্ঘ সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতা ও পরামর্শকে অত্যন্ত মূল্যবান বলে উল্লেখ করেন।
পরিদর্শন শেষে ক্লাবের নেতৃবৃন্দ অতিথিকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও উত্তরা প্রেসক্লাবের সঙ্গে তাঁর সুসম্পর্ক অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।