মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চকরিয়ায় বাসে র‌্যাবের তল্লাশি: ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার সালনায় র‌্যাবের চেকপোস্টে ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিমানবন্দরের স্বর্ণ ছিনতাই: শুধু ছিনতাই, নাকি শুল্ক ফাঁকির বড় চক্র? তদন্তে নতুন প্রশ্ন বকশীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত  দিনাজপুরের ‎বিরামপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৫০ বছর পর টঙ্গীর মাজার বস্তিতে উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা জামালপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৩৫ বিজিবির অভিযানে সার জব্দ বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, ক্ষতি অর্ধকোটি টাকা!  ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ডলার সহ প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার

শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সভাপতি সোলায়মান, সাধারণ সম্পাদক কাশেম বিপুল ভোটে বিজয়ী

নিজস্ব প্রতিবেদক: / ৮৮ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬, ৫:০০ অপরাহ্ন

গাজীপুরের শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (১ আগস্ট) ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এ নির্বাচনে সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভোটগ্রহণ শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে সভাপতি পদে সোলায়মান মোহাম্মদ (পায়রা প্রতীক) ২১ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রুহুল আমিন সুজন (বই প্রতীক) পান ৭ ভোট এবং মো. শাকিল আল ফারুকি মিয়া (সাউন্ড বক্স প্রতীক) পান ১ ভোট।

সাধারণ সম্পাদক পদে মো. আবুল কাশেম (ক্যামেরা প্রতীক) ২৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. মিঠু মিয়া (কলম প্রতীক) পান ২ ভোট।

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মো. শাহিন আলম (মাইক্রোফোন প্রতীক) ১৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. রফিকুল ইসলাম (মুঠোফোন প্রতীক) পান ১৪ ভোট।

প্রচার সম্পাদক পদে মো. আল আমিন (মশাল প্রতীক) ২৭ ভোট পেয়ে নির্বাচিত হন। অপর প্রার্থী মো. সুলতান মাহমুদ (মাইক প্রতীক) পান ২ ভোট।

নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩১ জন। এর মধ্যে ২৯ জন সদস্য তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন, যা ক্লাবের সদস্যদের সক্রিয় অংশগ্রহণের পরিচয় বহন করে।

নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কবি, গল্পকার ও কথাসাহিত্যিক শাহান সাহাবুদ্দিন। প্রিসাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন আব্দুল্লাহ আল ইমরান, সিনিয়র শিক্ষক, হাজী ছোট কলিম স্কুল অ্যান্ড কলেজ। সহকারী প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা মো. কফিল উদ্দিন।

ভোট গণনা শেষে গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি সোলায়মান মোহাম্মদ ও সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম ক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সাংবাদিকদের পেশাগত মর্যাদা সমুন্নত রাখা এবং শ্রীপুরের গণমাধ্যমকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তারা ক্লাবের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পেশাদার, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রতিষ্ঠায় সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com