মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চকরিয়ায় বাসে র‌্যাবের তল্লাশি: ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার সালনায় র‌্যাবের চেকপোস্টে ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিমানবন্দরের স্বর্ণ ছিনতাই: শুধু ছিনতাই, নাকি শুল্ক ফাঁকির বড় চক্র? তদন্তে নতুন প্রশ্ন বকশীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত  দিনাজপুরের ‎বিরামপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৫০ বছর পর টঙ্গীর মাজার বস্তিতে উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা জামালপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৩৫ বিজিবির অভিযানে সার জব্দ বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, ক্ষতি অর্ধকোটি টাকা!  ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ডলার সহ প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার

খিলক্ষেতে মসজিদের পাশের এলাকায় মাদক বিক্রির অভিযোগ, তিন নারীকে ঘিরে স্থানীয়দের নানা অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: / ১২৪ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬, ১:১৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলক্ষেত থানাধীন বরুয়া মোল্লাপাড়া এলাকায় একটি মসজিদের পাশের এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্যের অবৈধ কেনাবেচা চলছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। তাদের দাবি, সন্ধ্যার পর এলাকায় মাদকসেবী ও সন্দেহভাজন কারবারিদের আনাগোনা বেড়ে যায়, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, রাহেলা বেগম, সনজু (জাহাঙ্গীরের স্ত্রী) এবং রহিমা নামে তিন নারীকে কেন্দ্র করে এলাকায় একটি মাদক চক্র সক্রিয় রয়েছে। তাদের দাবি, রাহেলা বেগমের বিরুদ্ধে অতীতে একাধিক মাদক-সংশ্লিষ্ট মামলা রয়েছে বলে তারা জেনেছেন। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি এবং আদালতে অভিযোগগুলো প্রমাণিত হয়েছে কি না, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এলাকাবাসীর আরও অভিযোগ, বরুয়া কেন্দ্রীয় শাহী জামে মসজিদের পাশের এলাকায় প্রকাশ্যে মাদক কেনাবেচার কারণে ধর্মীয় পরিবেশ, সামাজিক শৃঙ্খলা এবং তরুণ সমাজের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। তারা দাবি করেন, বিষয়টি নিয়ে একাধিকবার সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করা হলেও দৃশ্যমান ও স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি।

এ বিষয়ে স্থানীয়দের দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত অভিযোগের সত্যতা তদন্ত করে প্রয়োজনীয় অভিযান পরিচালনা করুক এবং অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com