মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার,আটক-৩  আস্থাহীনতায় টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দায়িত্ব পালনরত এনজিও হাসপাতাল গুলো! উখিয়ায় পৃথক অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল পাচারকারী চকরিয়ায় বাসে র‌্যাবের তল্লাশি: ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার সালনায় র‌্যাবের চেকপোস্টে ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিমানবন্দরের স্বর্ণ ছিনতাই: শুধু ছিনতাই, নাকি শুল্ক ফাঁকির বড় চক্র? তদন্তে নতুন প্রশ্ন বকশীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত  দিনাজপুরের ‎বিরামপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৫০ বছর পর টঙ্গীর মাজার বস্তিতে উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বিএনপি নেতাদের

তাছলিমা তমাঃ / ১২৬ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৭:৫৯ অপরাহ্ন

তাছলিমা তমাঃ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের অংশ হিসেবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করা হয়। এ ঘটনায় ব্যাপক যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হলে অবরোধ প্রত্যাহার এবং শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম. কফিল উদ্দিন আহমেদ এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দপ্তর সম্পাদক এবি এম এ রাজ্জাক।

নেতৃদ্বয় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, জনদুর্ভোগ কমানো এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে এগিয়ে আসার আহ্বান জানান। একই সঙ্গে তারা ঢাকা-ময়মনসিংহ সড়কের অবরোধ কর্মসূচি প্রত্যাহারেরও অনুরোধ করেন।

জানা যায়, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে বিএনপির নেতৃবৃন্দ এবং উত্তরা বিভাগের দায়িত্বপ্রাপ্ত ডিসি (ডেপুটি কমিশনার) যৌথভাবে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে অবরোধ প্রত্যাহারের চেষ্টা চালান। তবে বিকেল প্রায় ৩টা পর্যন্ত অবরোধ প্রত্যাহারের কোনো ঘোষণা আসেনি।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, গত রবিবার অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা দেশের বন্যাকবলিত ও বিদ্যুৎবিহীন অনেক এলাকার শিক্ষার্থীদের জন্য চরম ভোগান্তির সৃষ্টি করেছে। তাদের অভিযোগ, প্রতিকূল পরিস্থিতি বিবেচনায় না নিয়েই পরীক্ষা নেওয়া হয়েছে। এ কারণেই তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

এদিকে, আন্দোলনকে ঘিরে কোমলমতি শিক্ষার্থীদের একটি অংশকে বিভ্রান্ত করার অভিযোগও উঠেছে একটি গোষ্ঠীর বিরুদ্ধে। তবে এ অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com