মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আস্থাহীনতায় টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দায়িত্ব পালনরত এনজিও হাসপাতাল গুলো! উখিয়ায় পৃথক অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল পাচারকারী চকরিয়ায় বাসে র‌্যাবের তল্লাশি: ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার সালনায় র‌্যাবের চেকপোস্টে ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিমানবন্দরের স্বর্ণ ছিনতাই: শুধু ছিনতাই, নাকি শুল্ক ফাঁকির বড় চক্র? তদন্তে নতুন প্রশ্ন বকশীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত  দিনাজপুরের ‎বিরামপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৫০ বছর পর টঙ্গীর মাজার বস্তিতে উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা জামালপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৩৫ বিজিবির অভিযানে সার জব্দ

দেড় ঘণ্টার চেষ্টায় রাজধানী মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

Reporter Name / ২৬৪ Time View
Update : বুধবার, ২০ নভেম্বর, ২০১৯, ২:২০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক ॥

ঢাকার টিকাটুলি রাজধানী মার্কেটে লাগা ভয়াবহ আগুন প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট এই আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। বুধবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে সাংবাদিকদের জানান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন।

ফায়ার সার্ভিস কর্মকর্তা সাংবাদিকদের বলেন, এখানে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। পানির ব্যবস্থাও ছিল না। আমরা বিশেষভাবে গাড়িতে করে পানির ব্যবস্থা করেছি। আমাদের ২৫টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আগুনের ক্ষয়ক্ষতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি ১০/১২টি দোকান পুড়ে গেছে। আমরা সব ক্লিয়ার করে ভেতরে ঢুকবো, তারপর ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো যাবে।

আগুন লাগার কারণ কী ছিল এমন প্রশ্নে বলেন, মার্কেটের দোতলা থেকে আগুন লাগে। আগুনের ঘটনায় একটি তদন্ত কমিটি করা হবে। তদন্তের পরই আগুনের সূত্রপাতের প্রকৃত কারণ জানানো যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com