মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চকরিয়ায় বাসে র‌্যাবের তল্লাশি: ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার সালনায় র‌্যাবের চেকপোস্টে ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিমানবন্দরের স্বর্ণ ছিনতাই: শুধু ছিনতাই, নাকি শুল্ক ফাঁকির বড় চক্র? তদন্তে নতুন প্রশ্ন বকশীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত  দিনাজপুরের ‎বিরামপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৫০ বছর পর টঙ্গীর মাজার বস্তিতে উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা জামালপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৩৫ বিজিবির অভিযানে সার জব্দ বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, ক্ষতি অর্ধকোটি টাকা!  ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ডলার সহ প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার

উত্তরা পশ্চিমে র‍্যাবের অভিযান: ১ কোটি টাকার কোকেনসহ ২ মাদক কারবারি গ্রেফতার

Reporter Name / ১৩৬ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৯:৫৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টারঃ রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ১ কোটি টাকা মূল্যমানের ৪৮০ গ্রাম কোকেনসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১।

“চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‍্যাব ফোর্সেস মাদকবিরোধী অভিযান জোরদার করেছে। নিয়মিত গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় র‍্যাব-১ ধারাবাহিকভাবে মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা করে আসছে।

র‍্যাব-১ সূত্রে জানা যায়, ১৪ এপ্রিল ২০২৬ তারিখে উত্তরা এলাকায় একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ডিএমপি’র উত্তরা পশ্চিম থানাধীন সেক্টর-৭ এর একটি বাণিজ্যিক ভবনে বিপুল পরিমাণ কোকেন বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে একটি চক্র।

এ তথ্যের ভিত্তিতে র‍্যাবের দল দ্রুত অভিযান পরিচালনা করে বিকেল সাড়ে ১টার দিকে ফিফট এলায়েন্স গ্লোবাল ট্রেডিং লিমিটেডের অফিস এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন—

১) মোঃ সাইদুজ্জামান কাজল (৪৭), দক্ষিণখান এলাকার বাসিন্দা

২) মোঃ মজনু মিয়া (৪৬), ভাটারা এলাকার বাসিন্দা

অভিযানকালে তাদের কাছ থেকে ৪৮০ গ্রাম কোকেন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে র‍্যাব কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com