মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চকরিয়ায় বাসে র‌্যাবের তল্লাশি: ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার সালনায় র‌্যাবের চেকপোস্টে ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিমানবন্দরের স্বর্ণ ছিনতাই: শুধু ছিনতাই, নাকি শুল্ক ফাঁকির বড় চক্র? তদন্তে নতুন প্রশ্ন বকশীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত  দিনাজপুরের ‎বিরামপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৫০ বছর পর টঙ্গীর মাজার বস্তিতে উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা জামালপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৩৫ বিজিবির অভিযানে সার জব্দ বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, ক্ষতি অর্ধকোটি টাকা!  ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ডলার সহ প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার

অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ে সিএফসি সিজন-১ টুর্নামেন্টের ট্রফি উন্মোচন

নিজস্ব প্রতিনিধিঃ / ৩১২ Time View
Update : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ৮:০৬ অপরাহ্ন

১৭ই আগস্ট (রবিবার), অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় এক অসাধারণ মুহূর্তের উন্মোচন! বহুল প্রতীক্ষিত ক্যাম্পাস ফুটসাল চ্যাম্প (সিএফসি) সিজন-১ ট্রফি ট্যুরের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ট্রফি উন্মোচন করা হয়। দেশজুড়ে পাবলিক ও প্রাইভেট মিলিয়ে ২৪টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে এই বিশাল টুর্নামেন্টের আগমন বার্তা নিয়ে আসা এই দিনটি ছিল প্রাণবন্ত এবং উৎসবে ভরপুর।

বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর আলম, ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্য ড. মোহাম্মদ সিরাজুল হক চৌধুরী, শ্রদ্ধেয় রেজিস্ট্রার জনাব মোঃ আব্দুল কাইয়ুম সরদার, সহযোগী অধ্যাপক ও প্রক্টর শারমিন আক্তার, এবং এডাস্ট স্পোর্টস কমিটির মেম্বার সেক্রেটারি প্রভাষক মোঃ ফয়জুল হাসান সহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, খেলোয়াড় ও শিক্ষার্থীরা সম্মিলিতভাবে এই ঝলমলে ট্রফি উন্মোচন করেন। তাদের হাতে যখন ট্রফিটি উন্মোচিত হয়, তখন পুরো ক্যাম্পাস উল্লাস ও করতালিতে মুখরিত হয়ে উঠে।

শুধু ট্রফি উন্মোচনই নয়; এর পাশাপাশি ছিল নানা ধরনের মজার গেমস ও অ্যাক্টিভিটিস, যেখানে ছাত্র-ছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। গান, খেলা আর হাসি-ঠাট্টায় পুরো ক্যাম্পাস জুড়ে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়ে।

সিএফসি সিজন-১ ট্রফি ট্যুরের এই সফল আয়োজন দেশজুড়ে তরুণদের মাঝে ফুটবলের প্রতি ভালোবাসা, ঐক্য এবং একতার এক দারুণ মেলবন্ধন তৈরী করবে বলে মনে করেন আয়োজকরা। আজকের এই উৎসবমুখরতা আগামী দিনে টুর্নামেন্টের পথচলাকে আরও রোমাঞ্চকর ও প্রাণবন্ত করে তুলবে বলেও বিশ্বাস করেন তারা।

ক্যাম্পাস ফুটসাল চ্যাম্প (সিএফসি) সিজন ১ এর স্পনসর ও সহযোগী স্পনসর হিসেবে উপস্থিত ছিলেন বুলডোজার্স, এক্টিভ প্লাস, টিকিটো, গিগাবাইটস, উত্তরা মোটরস, কান্ট্রিসাইড, মিকলো, ওয়ান পার্সেন্ট ও ইউনাইটেড হেলথ কেয়ার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com