মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চকরিয়ায় বাসে র‌্যাবের তল্লাশি: ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার সালনায় র‌্যাবের চেকপোস্টে ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিমানবন্দরের স্বর্ণ ছিনতাই: শুধু ছিনতাই, নাকি শুল্ক ফাঁকির বড় চক্র? তদন্তে নতুন প্রশ্ন বকশীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত  দিনাজপুরের ‎বিরামপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৫০ বছর পর টঙ্গীর মাজার বস্তিতে উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা জামালপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৩৫ বিজিবির অভিযানে সার জব্দ বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, ক্ষতি অর্ধকোটি টাকা!  ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ডলার সহ প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার

বিসিবির আম্পায়ার্স ডিপার্টমেন্টের সদস্য হলেন আব্দুল্লাহ আল-মাহফুজ এভিন

ক্রীড়া প্রতিবেদক: / ৯৬ Time View
Update : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৯:২৫ পূর্বাহ্ন

ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) স্ট্যান্ডিং কমিটির আম্পায়ার্স ডিপার্টমেন্টের সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন বিসিবি কাউন্সিলর আব্দুল্লাহ আল-মাহফুজ এভিন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

মাঠে একসময় ‘লালমনিরহাট এক্সপ্রেস’ খ্যাত গতিময় পেস বোলার হিসেবে বেশ পরিচিত ছিলেন আব্দুল্লাহ আল-মাহফুজ এভিন। ২০০৪ সালে দেশের বহুল আলোচিত ‘গ্রামীণফোন পেসার হান্ট’ প্রতিযোগিতার মাধ্যমে জাতীয় পর্যায়ে তাঁর আত্মপ্রকাশ ঘটে। সাবেক এই ক্রিকেটার মাঠের খেলার পাশাপাশি দীর্ঘদিন ধরে একজন দক্ষ ক্রীড়া সংগঠক হিসেবেও প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছেন। ক্রীড়াঙ্গনের বাইরে তিনি সামাজিক সংগঠন ‘মানবিক যাত্রা ফাউন্ডেশন’-এর কর্ণধার হিসেবে বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা কর আসছেন।

পারিবারিক ভাবেও সমৃদ্ধ ঐতিহ্যের অধিকারী আব্দুল্লাহ আল-মাহফুজ এভিন। তাঁর পৈতৃক নিবাস লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সাপ্টীবাড়ী ইউনিয়নের গিলাবাড়ী গ্রামে। তিনি ব্রিটিশ ভারতের কাকিনা জমিদারি এস্টেটের অধীনস্থ জোতদার বলে মাবুদ সরকারের প্রপৌত্র, বিশিষ্ট ব্যক্তিত্ব মরহুম আহমদ আলী প্রেসিডেন্টের নাতি এবং বাংলাদেশ রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আলহাজ্ব মো. এরশাদ আলমের সুযোগ্য সন্তান।

নতুন এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় আব্দুল্লাহ আল-মাহফুজ এভিন জানান, দেশের ক্রীড়াঙ্গনের সামগ্রিক উন্নয়ন এবং খেলাধুলার মানকে আরও এগিয়ে নেওয়ার জন্য নিরলস পরিশ্রম করাই এখন তাঁর মূল লক্ষ্য। তরুণ সমাজকে মাঠমুখী করা এবং সঠিক দিক নির্দেশনা দিয়ে দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করে যেতে চান। ক্রীড়াঙ্গনে নিজের এই নতুন পথচলায় কাঙ্ক্ষিত সফলতার জন্য তিনি শুভানুধ্যায়ীসহ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com