মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার,আটক-৩  আস্থাহীনতায় টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দায়িত্ব পালনরত এনজিও হাসপাতাল গুলো! উখিয়ায় পৃথক অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল পাচারকারী চকরিয়ায় বাসে র‌্যাবের তল্লাশি: ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার সালনায় র‌্যাবের চেকপোস্টে ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিমানবন্দরের স্বর্ণ ছিনতাই: শুধু ছিনতাই, নাকি শুল্ক ফাঁকির বড় চক্র? তদন্তে নতুন প্রশ্ন বকশীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত  দিনাজপুরের ‎বিরামপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৫০ বছর পর টঙ্গীর মাজার বস্তিতে উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা

সকল শহীদদের মাগফিরাত কামনায় শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

Reporter Name / ৩০৯ Time View
Update : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ৫:৫২ অপরাহ্ন

এইচ এম মাহমুদ হাসানঃ মঙ্গলবার ১ অক্টোবর’২৪ সকাল দুপুর ১ টায় শান্ত মারিয়াম ইউনিভার্সিটি সংলগ্ন খেলার মাঠে দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি।

উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির উপাচার্য,অধ্যাপক ড. মোঃ শাহ্-ই-আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, শিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক।

উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অন্যতম সমন্বয়ক, সারজিস আলম।

প্রশাসনের অনেকের ধমনি আর শিরায় এখনও স্বৈরাচার হাসিনার রক্ত প্রবাহিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম।

দুপুরে আয়োজিত এ অনুষ্ঠানে, সারজিস বলেন, প্রসাশনসহ সরকারি প্রতিটি প্রতিষ্ঠানে স্বৈরাচারের দোসররা  এখনও সক্রিয় রয়েছে। তারা আন্দোলনের সময় গর্তে ঠুকে যায়, সেই গর্ত থেকে মুখ উঁচিয়ে সব কিছু পর্যবেক্ষণ করছে। তারা এখনও সুযোগের অপেক্ষায় আছে। তাদেরকে আর সযোগ তৈরী করে দেয়া যাবে না। আমাদের সবার যায়গা থেকে সতর্ক থাকতে হবে। ঘাপটিমারা এসব কর্মকর্তাদের চিহ্নিত করতে হবে।

সারজিস আরো বলেন, যেসব ছাত্র ভাইরা শহিদ হয়েছে হয়েছে তাদের আত্নীয়রা থানায় গেলে এখনো ঘোরানো হচ্ছে।  মামলা নিতে যেসব পুলিশ গড়িমসি করছে তাদের বিচারের আওতায় আনতে হবে। পুলিশের যেসব সদস্যদের কারনে দেশের মানুষ তাদের বিরুদ্ধে চলে গিয়েছে। তাই পুলিশ এখন আওয়ামী লীগের খুনিদের দ্রুত গ্রেফতারের মাধ্যমে তাদের দুর্নামকে ঘোচাতে পারে।

ভারতকে বার্তা দিয়ে বলেন, ভারতের আচড়নের ওপর নির্ভর করবে তাদের সাথে আমাদের পররাষ্ট্রনিতী কেমন হবে। তারা যে আচড়ন দেখাবে তেমনি পেরত পাবে।

সারজিস আরও বলেন, ২৪ শের আন্দোলনের শহিদদের স্প্রিট আমাদের ধরে রাখতে হবে। ছোট ছোট বিষয় নিয়ে কে কতটুকু আন্দোলনে অবদান তা ফুটিয়ে তোলার কিছু নাই। আমরা যারা আন্দোলন করেছি, আমাদের মাঝে আলোচনা সমালোচনা থাকবে। কিন্তু বিভক্ত হওয়া যাবে না। বিভক্ত হলে সুযোগ নিবে ২৪ এর পরাজিত শক্তি।

অসুস্থদের বিষয় সারজিস বলেন, হাসপাতালে অনেক ছাত্রভাই এখনও অসুস্থ। ডাক্তাররা বলেছেন এর চেয়ে ভালো চিকিৎসা এদেশে আর সম্ভব নয়। বিদেশে তাদের চিকিৎসা প্রয়োজন। উপর পর্যায়ের কিছু আমলা চিকিৎসার জন্য ফাইল নিয়ে গড়িমসি করছে। আমরা না গেলে ফাইল এক টেবিল থেকে অন্য টেবিলে যায় না। এসব বিষয় অন্তবর্তীকালীন সরকারকে দ্রুততার সাথে দেখতে হবে।

২৪ এর হত্যা আর অপরাধীদের বিষয় সারজিস বলেন, যেসব মামলা হয়েছে সেসব বিষয়ে দণুত তদন্ত করে দোষীদের বের করতে হবে। শহিদরা আমাদের মাজে নেই। কিন্তু খুনি হাসিনার প্রেতাত্নারা এখনও বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করছে। তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।

উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহীদ পরিবারের,শহীদ আব্দু নূরের বাবা, হাফেজ আবুল বাশার, শহীদ আব্দুল্লাহ ইবনে জাহিদের মা, ফাতেমাতুজ জহরা, শহীদ শেখ ফাহমিন জাফরের মা কাজী লুলুল মাকমিন ও সুন্দরবন গ্রুপের চেয়ারম্যান, ডা: আহসানুল কবীর।

অনুষ্ঠানে শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির সকল শিক্ষার্থী সহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ উত্তরার বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সকল শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন ১২ নং সেক্টর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা নাজমুল হাসান কাসেমী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com