মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার,আটক-৩  আস্থাহীনতায় টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দায়িত্ব পালনরত এনজিও হাসপাতাল গুলো! উখিয়ায় পৃথক অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল পাচারকারী চকরিয়ায় বাসে র‌্যাবের তল্লাশি: ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার সালনায় র‌্যাবের চেকপোস্টে ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিমানবন্দরের স্বর্ণ ছিনতাই: শুধু ছিনতাই, নাকি শুল্ক ফাঁকির বড় চক্র? তদন্তে নতুন প্রশ্ন বকশীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত  দিনাজপুরের ‎বিরামপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৫০ বছর পর টঙ্গীর মাজার বস্তিতে উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা

মানারাত ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজ ক্লাবের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন

Reporter Name / ২৪৫ Time View
Update : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪, ১১:০৮ অপরাহ্ন

তাছলিমা তমাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত “বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ‍‍” প্রতিপাদ্য সামনে রেখে বৃক্ষরোপণ অভিযান শুরু করেছে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইসলামিক স্টাডিজ ক্লাব। ৯ জুলাই ২০২৪ (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান আশুলিয়া ক্যাম্পাস প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এ বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করেন।

এ সময় এক সংক্ষিপ্ত বক্তৃতায় অধ্যাপক ড. আব্দুছ ছবুর খান ইসলামিক স্টাডিজ ক্লাবের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দকে সপ্তাহব্যাপী এ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়ার আহবান জানান।

অন্যদের মাঝে স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিসের ডিন ও ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ড. মোহাম্মদ ওবায়দুল্লাহ, রেজিস্ট্রার ড. মোঃ মোয়াজ্জম হোসেন, ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ও ইসলামিক স্টাডিজ ক্লাবের মডারেটর ড. মোহাম্মদ রুহুল আমীন, ক্লাবের সভাপতি মাহমুদ হাফিজ, জেনারেল সেক্রেটারি মুতাসিম মুনিব প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সপ্তাহব্যাপী এ বৃক্ষরোপণ অভিযানের আওতায় সারাদেশে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করার কর্মসূচি হাতে নিয়েছেন ইসলামিক স্টাডিজ ক্লাবের সদস্যরা। কর্মসূচির আওতায় প্রতিটি ছাত্র-ছাত্রীকে অন্তত ৩টি করে চারা রোপণ করতে উদ্বুদ্ধ করা হচ্ছে ক্লাবের পক্ষ থেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com