মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার,আটক-৩  আস্থাহীনতায় টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দায়িত্ব পালনরত এনজিও হাসপাতাল গুলো! উখিয়ায় পৃথক অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল পাচারকারী চকরিয়ায় বাসে র‌্যাবের তল্লাশি: ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার সালনায় র‌্যাবের চেকপোস্টে ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিমানবন্দরের স্বর্ণ ছিনতাই: শুধু ছিনতাই, নাকি শুল্ক ফাঁকির বড় চক্র? তদন্তে নতুন প্রশ্ন বকশীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত  দিনাজপুরের ‎বিরামপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৫০ বছর পর টঙ্গীর মাজার বস্তিতে উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা

ডেমরায় ওসি’র নেতৃত্বে অবৈধ ফুটপাত দখলমুক্ত

Reporter Name / ৪২৪ Time View
Update : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ১০:৫৬ অপরাহ্ন

মনির হোসেন জীবন- রাজধানী ডেমরা থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মো: জহিরুল ইসলামের নেতৃত্বে অবৈধ ফুটপাত ও রাস্তার পাশে গড়ে উঠা বিভিন্ন ধরনের দোকানপাট দখলমুক্ত করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ। গতকাল ওসি’র নির্দেশক্রমে থানা পুলিশ প্রায় শতাধিক দোকানপাট চিরুনি অভিযানের মাধ্যমে গুটিয়ে দেয়া হয়।

জানা গেছে, ডেমরা থানার ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় ৬৮ ও ৬৯ নং ওয়ার্ড হাজীনগর ও বড় ভাঙ্গা ব্রিজ এলাকায় রাস্তা জবর দখল করে স্হানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি বিভিন্ন ধরনের দোকান পাট বসিয়ে নিয়মিত চাঁদাবাজি করে আসছিল। ফলে স্কুল, কলেজ ও অফিসগামী মানুষ প্রতিদিন সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত বিভিন্ন ধরনের বিড়ম্বনা শিকার হত। কতিপয় কিছু ব্যক্তি স্টাফ কোয়ার্টার চৌরাস্তায় অবৈধ দোকানপাট ও সিএনজি অটোরিকশা বসিয়ে ব্যাপক চাঁদাবাজির সাথে জড়িত ছিল বল স্হানীয়দের নিকট থেকে অভিযোগ পাওয়া গেছে। এসব দোকানপাট ও ব্যবসা প্রতিষ্টান থেকে একটি কুচক্রী মহল মাসিক লাখ লাখ টাকা চাদাঁ উত্তোলন করতো একটি প্রভাবশালী মহল।

এবিষয়ে জানতে ডিএমপির ডেমরা থানার সদ্য দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো: জহিরুল ইসলাম জানান, আমি যতদিন এই থানায় আছি, ততো দিন আমি বিষয়টি গুরুত্বসহকারে দেখবো। এছাড়া জঙ্গি, সন্ত্রাস, চাঁদাবাজ, দখলদার, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারি ও অপরাধীদের কোন ছাড় দেয়া হবে না। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশের এ চৌকস অফিসার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com