মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আস্থাহীনতায় টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দায়িত্ব পালনরত এনজিও হাসপাতাল গুলো! উখিয়ায় পৃথক অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল পাচারকারী চকরিয়ায় বাসে র‌্যাবের তল্লাশি: ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার সালনায় র‌্যাবের চেকপোস্টে ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিমানবন্দরের স্বর্ণ ছিনতাই: শুধু ছিনতাই, নাকি শুল্ক ফাঁকির বড় চক্র? তদন্তে নতুন প্রশ্ন বকশীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত  দিনাজপুরের ‎বিরামপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৫০ বছর পর টঙ্গীর মাজার বস্তিতে উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা জামালপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৩৫ বিজিবির অভিযানে সার জব্দ

পল্লবী থেকে প্রায় ১ কোটি টাকার ইয়াবাসহ দুই মাদককারবারী গ্রেফতার।

Reporter Name / ২৪৩ Time View
Update : শুক্রবার, ১১ জুন, ২০২১, ১০:৪৯ অপরাহ্ন

ডেক্সঃ রাজধানীর পল্লবী থেকে প্রায় ১ কোটি টাকা মূল্যের ২৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদককারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতারকৃতরা হচ্ছে – মোঃ আবদুর রহিম (৪১) ও মোঃ আবু তাহের (৪০)।

এসময় গ্রেফতারকৃতদের হাতে থাকা স্কুল ব্যাগ ও শপিং ব্যাগের ভেতর থেকে ২৩ হাজার পিস ইয়াবা এবং মাদক বিক্রির ৪ লক্ষ ৭৮ হাজার টাকা উদ্ধার করা হয়।
জব্দ করা ইয়াবার বাজার প্রায় ১ কোটি টাকা বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২) এর এএসপি (মিডিয়া) মো, ফজলুল হক আজ শুক্রবার এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল জানতে পারে, রাজধানী মিরপুরের পল্লবী এলাকায় কতিপয় মাদক কারবারীদের মধ্যে মাদকের একটি বড় চালান হস্তান্তর হবে। এমন সংবাদের ভিওিতে র‌্যাব-২ এর একটি দল বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে পল্লবী থানার আলহাজ¦ আব্বাস উদ্দিন উচ্চ বিদ্যালয় এলাকায় অবস্থান নেয় এবং সেখান থেকে সন্দেহভাজন মাদক কারবারী চক্রের দুই সদস্যকে আটক করে।

এএসপি মো, ফজলুল হক আরও জানান, গ্রেফতারকৃতরা হচ্ছে – মোঃ আবদুর রহিম (৪১), পিতা- মোঃ জাকারিয়া, জেলা-চট্টগ্রাম ও মোঃ আবু তাহের (৪০), পিতা- আব্দুর রব রাড়ী, জেলা-ভোলা।

র‌্যাব-২ সূএে জানা যায়, গ্রেফতারকৃতদের তল্লাশীকালে তাদের হাতে থাকা স্কুল ব্যাগ ও শপিং ব্যাগের ভেতর থেকে প্রায় এক কোটি টাকা মূল্যের তেইশ হাজার পিস ইয়াবা এবং মাদক বিক্রির ৪ লক্ষ ৭৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা পারস্পারিক যোগশাজোসে দীর্ঘদিন ধরেই সীমান্তবর্তী এলাকা থেকে মাদক পরিবহন করে নিয়ে আসে এবং রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিল।

আটককৃত দুই মাদককারবারি র‌্যাবকে আরও জানান, মাদক পরিবহণের ক্ষেত্রে আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তারা ছদ্মবেশ ধারনসহ বিভিন্ন রকম অভিনব পন্থা অবলম্বন করে। সম্প্রতিকালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও তল্লাশী বেড়ে যাওয়ায় দৃষ্টি এড়াতে মাদক পরিবহনের ক্ষেত্রে বিভিন্ন নিত্য নতুন কৌশল অবলম্বন করে থাকে বলে তারা স্বীকার করেন ।

এবিষয়ে ধৃত আসামীদের বিরুদ্ধে পল্লবী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ধৃত দুই আসামীকে থানায় সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com