মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আস্থাহীনতায় টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দায়িত্ব পালনরত এনজিও হাসপাতাল গুলো! উখিয়ায় পৃথক অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল পাচারকারী চকরিয়ায় বাসে র‌্যাবের তল্লাশি: ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার সালনায় র‌্যাবের চেকপোস্টে ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিমানবন্দরের স্বর্ণ ছিনতাই: শুধু ছিনতাই, নাকি শুল্ক ফাঁকির বড় চক্র? তদন্তে নতুন প্রশ্ন বকশীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত  দিনাজপুরের ‎বিরামপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৫০ বছর পর টঙ্গীর মাজার বস্তিতে উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা জামালপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৩৫ বিজিবির অভিযানে সার জব্দ

সিলেটে থেকেই দলবদলে অংশ নেবেন মাশরাফি-মুশফিকরা

Reporter Name / ৩১৮ Time View
Update : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২০, ১২:১৩ অপরাহ্ন

সারাদেশ ডেস্ক ॥

এবারের ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল হবে আগের মত খোলামেলা। মাঝে যে ‘প্লেয়ার্স বাই চয়েজ’ প্রথা ছিল, এবার তা পাল্টে আবার সেই পুরোনো নিয়ম ও রীতি মেনে ‘ওপেন’ থাকবে দলবদল।

অর্থাৎ ক্লাবগুলো নিজেদের ইচ্ছেমত খেলোয়াড়দের দলে টানতে পারবে। ক্রিকেটাররাও ইচ্ছেমত দর হাঁকিয়ে দলবদল করতে পারবে। দুই পক্ষের কথা পাকাপাকি ও চূড়ান্ত রফা হবার পর খেলোয়্ড়দের দলে ভেড়ানো যাবে। অর্থাৎ ঢাকার ক্লাব ক্রিকেটের সেই রমরমা, আকর্ষণীয় ও উৎসাহ-উদ্দীপনার দলবদল হচ্ছে আবার।

ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিটনের সভা শেষে আজ রোববার বিকেলে সেই আনুষ্ঠানিক ঘোষণাই দিলেন সিসিডিএম চেয়ারম্যান কাজী ইনাম।

প্লেয়ার্স বাই চয়েজ পাল্টে আগের সেই খোলা দলবদলের পালায় অংশ নিলেও আগামী ৩, ৪ ও ৫ মার্চ ঢাকায় যে ক্লাব ক্রিকেটের দলবদল হবে, তাতে কিন্তু বর্তমান বা সর্বশেষ ওয়ানডে স্কোয়াডের ক্রিকেটাররা স্বশরীরে অংশ নিতে পারবেন না। কারণ, রাজধানী ঢাকায় যখন দলবদল চলবে, তখন জাতীয় দল ব্যস্ত থাকবে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে।

দলবদল হবে ৩, ৪ ও ৫ মার্চ। আর সিলেটে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের খেলা হবে ১, ৩ ও ৬ মার্চ। তাহলে কি হবে? জাতীয় দলের যে ১৫ ক্রিকেটার থাকবেন, তারা কিভাবে দলবদল করবেন? তারা নতুন দলে যোগ দিলে কিভাবে দলবদলের প্রক্রিয়া সারবেন? সই করবেন কিভাবে? তবে কি অনলাইনে দলবদল করা যাবে?

খুব জানতে ইচ্ছে করছে, তাই না? তাহলে শুনুন, সিসিডিএম-এর সিদ্ধান্ত অনুযায়ী এবার মাশরাফি, তামিম, মুশফিক, মাহমুদউল্লাহর মত তারকা ক্রিকেটাররা ঢাকার বাইরে সিলেটে থেকেই দলবদল করতে পারবেন।

সিসিডিএম চেয়ারম্যান জানিয়েছেন, দলবদল সিলেটেও হবে। জাতীয় ক্রিকেটাররা বিশেষ ব্যবস্থায় সিলেটে বসেই দলবদল করতে পারবেন।

বলার অপেক্ষা রাখে না, ওপরে যে চার শীর্ষ তারকার কথা বলা হলো, তারা সবাই এরই মধ্যে নতুন ঠিকানা খুঁজে নিয়েছেন। আবাহনী ছেড়ে মাশরাফির নতুন দল শেখ জামাল। মুশফিকুর রহীম খেলবেন আবাহনীতে। তামিম ইকবালের এবারের দল প্রাইম ব্যাংক। আর মাহমুদউল্লাহর নতুন ঠিকানা গাজী গ্রুপ। সিলেটে বসে তারা শুধু আনুষ্ঠানিকতা সারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com