মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চকরিয়ায় বাসে র‌্যাবের তল্লাশি: ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার সালনায় র‌্যাবের চেকপোস্টে ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিমানবন্দরের স্বর্ণ ছিনতাই: শুধু ছিনতাই, নাকি শুল্ক ফাঁকির বড় চক্র? তদন্তে নতুন প্রশ্ন বকশীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত  দিনাজপুরের ‎বিরামপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৫০ বছর পর টঙ্গীর মাজার বস্তিতে উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা জামালপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৩৫ বিজিবির অভিযানে সার জব্দ বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, ক্ষতি অর্ধকোটি টাকা!  ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ডলার সহ প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার

আজ ২৫ আগস্ট রোহিঙ্গা গণহত্যা দিবস: উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্পে দিবসটি পালন করবে রোহিঙ্গারা

মোহাম্মদ হোসাইনঃ  / ৭৪ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

মোহাম্মদ হোসাইনঃ আজ ২৫ আগস্ট, রোহিঙ্গা গণহত্যা স্মরণ দিবস। ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে সশস্ত্র বাহিনীর নিপীড়ন ও সহিংসতার মুখে প্রাণ বাঁচাতে নিজ জন্মভূমি ছেড়ে বাংলাদেশে পালিয়ে আসতে শুরু করেন লাখ লাখ রোহিঙ্গা। তাদের বড় একটি অংশ কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রয় নেয়।

রোহিঙ্গাদের ভাষ্য অনুযায়ী, ২০১৭ সালের ওই সময় রাখাইন রাজ্যে ব্যাপক সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে। বহু গ্রাম আগুনে পুড়িয়ে দেওয়া হয়। নারী, শিশু ও বৃদ্ধসহ বিপুলসংখ্যক মানুষ নিহত হন। অনেকে যৌন সহিংসতার শিকার হন। ঘরবাড়ি, মসজিদ, বিদ্যালয়, বাজার ও জীবিকার উৎস ধ্বংস হয়ে যায়। প্রাণ বাঁচাতে লাখ লাখ রোহিঙ্গা জঙ্গল, পাহাড়, নদী ও সমুদ্রপথ পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন।

এ উপলক্ষে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে আজ মঙ্গলবার নানা কর্মসূচির মধ্য দিয়ে রোহিঙ্গা গণহত্যা স্মরণ দিবস পালন করা হবে। টেকনাফের নয়াপাড়া, শালবাগান, ২১ ও ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আলোচনা সভা, শোডাউনসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি মো. রফিক ও ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝিজামাল হোসেন মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে।

কর্মসূচিতে ২০১৭ সালের সহিংসতার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনা, রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ব্যবস্থা করার দাবি জানাতে পারেন রোহিঙ্গারা।

তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান না হওয়ায় নিজ দেশে প্রত্যাবাসন নিয়ে এখনো অনিশ্চয়তায় রয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com