মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চকরিয়ায় বাসে র‌্যাবের তল্লাশি: ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার সালনায় র‌্যাবের চেকপোস্টে ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিমানবন্দরের স্বর্ণ ছিনতাই: শুধু ছিনতাই, নাকি শুল্ক ফাঁকির বড় চক্র? তদন্তে নতুন প্রশ্ন বকশীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত  দিনাজপুরের ‎বিরামপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৫০ বছর পর টঙ্গীর মাজার বস্তিতে উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা জামালপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৩৫ বিজিবির অভিযানে সার জব্দ বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, ক্ষতি অর্ধকোটি টাকা!  ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ডলার সহ প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার

কেরানীগঞ্জে কিশোরীকে গলা কেটে হত্যা: ২৪ ঘণ্টার মধ্যেই ঘাতক গ্রেপ্তার, হত্যার রহস্য উদ্ঘাটন

তামান্না আক্তার হাসিঃ / ৫৭ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১:৩০ অপরাহ্ন

তামান্না আক্তার হাসিঃ কার দক্ষিণ কেরানীগঞ্জে এক কিশোরীকে গলা কেটে নৃশংসভাবে হত্যার ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্ত ঘাতককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো চাকু, ভুক্তভোগীর দুটি মোবাইল ফোন এবং স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে। এছাড়া গ্রেপ্তারকৃত আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

বুধবার (২৯ জুলাই) দক্ষিণ কেরানীগঞ্জ থানার রাজেন্দ্রপুর এলাকা থেকে অভিযুক্ত মো. রানা হাওলাদার (৩০)-কে গ্রেপ্তার করা হয়। সিআইডির তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতায় হত্যাকাণ্ডের রহস্য দ্রুত উদ্ঘাটিত হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৭ জুলাই ২০২৬ দুপুরে নিহত কিশোরী মোসা. তানজিলা (১৭) বাড়ি থেকে বের হয়ে আত্মীয়ের বাসায় যান। পরে বিকেলে বাড়ি ফেরার পথে তিনি নিখোঁজ হন। পরদিন সকালে দক্ষিণ কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের মনিনগর মাদ্রাসা ও মসজিদের পাশের একটি ঝোপ থেকে গলাকাটা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
ঘটনার পর নিহতের মা দক্ষিণ কেরানীগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তভার গ্রহণ করে সিআইডি ঢাকা জেলা ইউনিট।

তদন্তে সিআইডি জানতে পারে, অভিযুক্ত রানা হাওলাদারের সঙ্গে নিহত তানজিলার প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে তানজিলা রানার কাছে ৩০ হাজার টাকা দাবি করলে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। ঘটনার দিন রানা কৌশলে তানজিলাকে নির্জন স্থানে নিয়ে যায় এবং সঙ্গে থাকা ধারালো চাকু দিয়ে গলা কেটে হত্যা করে। পরে নিহতের ব্যবহৃত মোবাইল ফোন ও স্বর্ণালঙ্কার নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

গ্রেপ্তারের পর আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু, ভুক্তভোগীর দুটি স্মার্টফোন এবং স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হত্যাকাণ্ডের দায় স্বীকার করে এবং পরে বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

সিআইডি জানিয়েছে, আধুনিক তথ্য-প্রযুক্তি, গোয়েন্দা তথ্য এবং মাঠপর্যায়ের তদন্তের সমন্বয়ে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও মূল আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম এখনও চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com