মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চকরিয়ায় বাসে র‌্যাবের তল্লাশি: ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার সালনায় র‌্যাবের চেকপোস্টে ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিমানবন্দরের স্বর্ণ ছিনতাই: শুধু ছিনতাই, নাকি শুল্ক ফাঁকির বড় চক্র? তদন্তে নতুন প্রশ্ন বকশীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত  দিনাজপুরের ‎বিরামপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৫০ বছর পর টঙ্গীর মাজার বস্তিতে উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা জামালপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৩৫ বিজিবির অভিযানে সার জব্দ বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, ক্ষতি অর্ধকোটি টাকা!  ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ডলার সহ প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার

খুলনায় ইজিবাইক চালকের মাটিতে পুঁতে রাখা মরদেহ উদ্ধার : স্বামী-স্ত্রী আটক ‎

মেট্রো প্রতিনিধিঃ / ৭৪ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৬:৫৭ অপরাহ্ন

মেট্রো প্রতিনিধিঃ খুলনায় নিখোঁজের দীর্ঘ পাঁচ মাস পর এক ইজিবাইক চালকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ বাড়ির সামনে মাটিতে পুঁতে রাখা অবস্থা থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির নাম মারুফ।

সোমবার (১৩ জুলাই) দুপুরে হরিণটানা থানার রেলব্রিজ সংলগ্ন ব্লু ওয়েল আবাসিক এলাকার একটি বাড়ির সামনে থেকে মাটি খুঁড়ে মরদেহটি উদ্ধার করা হয়। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাড়ির মালিক মুরাদ মোল্লা ও তার স্ত্রী ফাল্গুনী খাতুনকে আটক করেছে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্লু ওয়েল আবাসিক এলাকার বাসিন্দা মুরাদ মোল্লার সঙ্গে তার স্ত্রী ফাল্গুনী খাতুনের প্রায়ই পারিবারিক কলহ ও ঝগড়া-বিবাদ লেগে থাকত। সোমবার সকালেও মুরাদ তার স্ত্রীকে বেদম মারধর করেন। স্বামীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে ফাল্গুনী খাতুন হরিণটানা থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন।অভিযোগ জানানোর এক পর্যায়ে ফাল্গুনী পুলিশকে এক চাঞ্চল্যকর তথ্য দেন। তিনি জানান, তার স্বামী মুরাদ মোল্লা প্রায় পাঁচ মাস আগে মারুফ নামের এক চালককে হত্যা করে তার ইজিবাইকটি ছিনতাই করেছিলেন। পরবর্তীতে ইজিবাইকটি ভেঙে টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে বিক্রিও করে দেওয়া হয়। ফাল্গুনীর এই জবানবন্দি শোনার পর পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযানে নেমে স্বামী মুরাদ মোল্লাকে আটক করে।

হরিণটানা থানার পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন মিলন জানান, নিহত ইজিবাইক চালক মারুফ আসামিদের পূর্বপরিচিত ছিলেন। গত রমজান মাসের কোনো এক রাতে কৌশলে ফোন করে মারুফকে নিজেদের বাসায় ডেকে আনেন মুরাদ। এরপর তিনি ইজিবাইকে বসা থাকা অবস্থাতেই পেছন থেকে দড়ি দিয়ে শ্বাসরোধ করে মারুফকে হত্যা করেন। ওই রাতেই মরদেহটি বাড়ির উঠানে গর্ত করে পুঁতে রাখা হয়েছিল। পরে চালকের ইজিবাইকটি কেটে টুকরো টুকরো করে বিক্রি করে দেওয়া হয়।পুলিশ আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে মাটি খুঁড়ে মারুফের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

‎এ বিষয়ে স্থানীয় গুডুদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. তুহিন বলেন, মুরাদ মোল্লা একজন চিহ্নিত মাদকসেবী। মাদকের টাকার জন্য সে নিজের বাবা-মায়ের ওপরও নিয়মিত অত্যাচার করত। তার এই অনৈতিক ও উগ্র কর্মকাণ্ডের কারণে পরিবারের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না বললেই চলে। মাদকাসক্তির কারণেই সে এমন জঘন্য হত্যাকাণ্ড ঘটাতে পেরেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com