মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চকরিয়ায় বাসে র‌্যাবের তল্লাশি: ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার সালনায় র‌্যাবের চেকপোস্টে ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিমানবন্দরের স্বর্ণ ছিনতাই: শুধু ছিনতাই, নাকি শুল্ক ফাঁকির বড় চক্র? তদন্তে নতুন প্রশ্ন বকশীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত  দিনাজপুরের ‎বিরামপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৫০ বছর পর টঙ্গীর মাজার বস্তিতে উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা জামালপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৩৫ বিজিবির অভিযানে সার জব্দ বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, ক্ষতি অর্ধকোটি টাকা!  ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ডলার সহ প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার

খুলনায় শিশুদের পুষ্টিকর ও নিরাপদ খাবার নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

Reporter Name / ১১৯ Time View
Update : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ১০:৩৮ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ খুলনা, ২৫ অক্টোবর ২০২৫: খুলনায় “ন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড হেলথ কেয়ার সোসাইটি”র জেলা ও মহানগর শাখার উদ্যোগে শিশুদের পুষ্টিকর ও নিরাপদ খাবার নিশ্চিত করতে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টায় সংস্থার খুলনা বিভাগীয় নিজস্ব কার্যালয়ে “খাবার যদি হয় নিরাপদ” প্রতিপাদ্যে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মহানগর শাখার সভাপতি মোঃ মিজানুর রহমান মন্টু।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক স. ম. হাফিজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. জাকারিয়া হোসেন এবং কে. এম. নঈমুল আলম।

সভায় বক্তব্য রাখেন Gain (Global Alliance for Improved Nutrition) ফুড সিস্টেম ইউথ লিডারশিপের প্রশিক্ষণপ্রাপ্ত মানবাধিকার কর্মী ও স্বাস্থ্য প্রকল্প সমন্বয়কারী মুক্তা আক্তার।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,> “শিশুদের সুস্বাস্থ্য ও সঠিক পুষ্টির জন্য অভিভাবকদের সচেতন হতে হবে। বাজারে বা খোলা জায়গায় বিক্রিত খাবার শিশুদের জন্য মারাত্মক ক্ষতিকর ও জীবাণুযুক্ত হতে পারে। তাই শিশুদের পুষ্টিকর খাবার ব্যতীত অন্য কিছু খেতে দেওয়া উচিত নয়।”

সভায় শিশুস্বাস্থ্য সুরক্ষার গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন মোঃ আসাদুল কচি, মোঃ তৌহিদুর রহমান, মোঃ আবুল খায়ের, অমিত পাল, মনিরা বেগম, সহিদুল ইসলাম বুলবুল, রনজিত পাল, মোঃ সিরাজুল ইসলাম, ও ইমদাদুল হক মুকুল প্রমুখ।

🟢 দুর্নীতির রিপোর্ট ২৪.কম

অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com