মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার,আটক-৩  আস্থাহীনতায় টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দায়িত্ব পালনরত এনজিও হাসপাতাল গুলো! উখিয়ায় পৃথক অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল পাচারকারী চকরিয়ায় বাসে র‌্যাবের তল্লাশি: ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার সালনায় র‌্যাবের চেকপোস্টে ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিমানবন্দরের স্বর্ণ ছিনতাই: শুধু ছিনতাই, নাকি শুল্ক ফাঁকির বড় চক্র? তদন্তে নতুন প্রশ্ন বকশীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত  দিনাজপুরের ‎বিরামপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৫০ বছর পর টঙ্গীর মাজার বস্তিতে উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা

কেশবপুরের বিভিন্ন ইউনিয়নে পরীক্ষার ফলাফল ঘোষনা

Reporter Name / ৩৬৪ Time View
Update : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩, ১২:৩৪ পূর্বাহ্ন

পরেশদেবনাথ,কেশবপুর,যশোরঃ কেশবপুরের বিভিন্ন ইউনিয়নের শহীদ খালেক প্রাথমিক বিদ্যালয়, পাঁচারই সঃ প্রাঃ বিদ্যালয়, পাঁচারই-পাথরা সঃ প্রাঃ বিদ্যালয়, বড়েঙ্গা সঃ প্রাঃ বিদ্যালয়, কেদারপুর সঃ প্রাঃ বিদ্যালয়, রামকৃষ্ণপুর সঃ প্রাঃ বিদ্যালয়, বসুন্তিয়া সঃ প্রাঃ বিদ্যালয়, মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়, মধ্যকুল মধ্যপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, বিদ্যানন্দকাটি সঃ প্রাঃ বিদ্যালয়, লালপুর সঃ প্রাঃ বিদ্যালয়, হাড়িয়াঘোপ সঃ প্রাঃ বিদ্যালয়, কানাইডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাথরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে ৩য় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার ফলাফল ঘোষনা করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল ১১ টায় স্ব-স্ব বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষক, অভিভাবক, এস,এম,সি সদস্য ও এলাকার শিক্ষানুরাগীদের উপস্থিতিতে ওই ফলাফল ঘোষনা করা হয়েছে।

মঙ্গলকোট শহীদ খালেক প্রাথমিক বিদ্যালয়ে এস,এম,সি’র সভাপতি প্রভাত কুমার রায়-এর সভাপতিত্বে এবং বিদয়ালয়ের শিক্ষক এনামুল কবিরের সঞ্চালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ সামছুর রহমান, প্রধান শিক্ষক তপন কুমার সরকার, সহ-সভাপতি জোনাব আলী মোড়ল, মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আবু দাউদ, মঙ্গলকোট স্বেচ্ছাসেবক লীগ নেতা মোক্তার আলী, জাতীয় পার্টির নেতা জালাল উদ্দিন সরদার, এলাকা মহিলা মেম্বর ও এস,এম,সি সদস্য আমেনা বেগম, বিদ্যালয়ের সহ-শিক্ষক শ্যামলী রাণী চক্রবর্তী প্রমুখ। বিদ্যালয়ে শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

অন্যদিকে, আলতাপোল মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর তৃতীয় প্রান্তিক মূল্যায়ন-২০২৩ এর ফলাফল মহা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রকাশ করা হয়েছে। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বৃহস্পতিবার রিমঝিম বৃষ্টির কারণে বিদ্যালয় কক্ষে ফলাফল প্রকাশ করা হয়। বিদ্যালয়ের সভাপতি হাসান মাহবুব বাবুর সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মশিয়ার রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান।

প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেশবপুর ৬ নম্বর ইউনিয়ন পরিষদের ৪,৫,৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা সদস্য শাহনাজ কামরুল,

বিদ্যালয়ে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত অভিভাবকবৃন্দ। বিদ্যালয়ে ২য় শ্রেণী থেকে প্রথম স্থান অধিকার করেছে আরিয়ান হাসান অরীন, ৩য় শ্রেণী থেকে প্রথম স্থান অধিকার করেছে মেহজাবিন সানাম বর্ষা, ৪র্থ শ্রেণী থেকে প্রথম স্থান অধিকার করেছে আচল বিশ্বাস, ৫ম শ্রেণী থেকে প্রথম স্থান অধিকার করেছে শ্রাবন্তী বিশ্বাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com