মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চকরিয়ায় বাসে র‌্যাবের তল্লাশি: ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার সালনায় র‌্যাবের চেকপোস্টে ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিমানবন্দরের স্বর্ণ ছিনতাই: শুধু ছিনতাই, নাকি শুল্ক ফাঁকির বড় চক্র? তদন্তে নতুন প্রশ্ন বকশীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত  দিনাজপুরের ‎বিরামপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৫০ বছর পর টঙ্গীর মাজার বস্তিতে উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা জামালপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৩৫ বিজিবির অভিযানে সার জব্দ বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, ক্ষতি অর্ধকোটি টাকা!  ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ডলার সহ প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার

কেশবপুর খেলাঘর আসরের সভাপতিকে  সংবর্ধনা ও স্মারক সম্মাননা প্রদান

Reporter Name / ৩২৮ Time View
Update : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩, ১০:২৮ অপরাহ্ন

পরেশদেবনাথ,যশোরঃ কেশবপুর খেলাঘর আসরের সভাপতি আব্দুল মজিদ (বড়ভাই)-কে সংবর্ধনা ও স্মারক সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। কেন্দ্রীয় খেলাঘর আসরের নির্বাহী কমিটিতে সদ্য সদস্য নির্বাচিত হওয়ায় তাকে আড়ম্বপূর্ণভাবে ওই সম্মাননা প্রদান করা হয়েছে।

শণিবার (০৪ নভেম্বর) দুপুরে কেশবপুর খেলাঘর আসরের উদ্যোগে উপজেলা প্রাথমিক শিক্ষক মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক ও ওয়ার্ড পরিচালক সৈয়দ আকমল আলী-এর সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক প্রনব মণ্ডল মানব ও এস,এম রবিউল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন, কেশবপুর পৌর সভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খেলাঘরের উপদেষ্টামণ্ডলীর সদস্য রনজিৎ দাস, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তাপস দে, রাজনগর বিএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত কুন্ডু, উপজেলা খেলাঘরের সহ-সভাপতি সহকারী অধ্যাপক লেখক ও প্রাবন্ধিক তাপস মজুমদার, কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রবীর দত্ত, সাংবাদিক এস,আর সাঈদ প্রমুখ।

অভিব্যক্তি প্রকাশ করেন, কেশবপুর খেলাঘর আসরের যুগ্ম-সাধারণ সম্পাদক এস,এম রবিউল আলম, দপ্তর সম্পাদক ও পুষ্প খেলাঘর আসরের সভাপতি সোহেল পারভেজ, ফুলকুড়ী খেলাঘর আসরের সভাপতি অলিয়ার রহমান, কবি শেখর খেলাঘর আসরের সভাপতি পার্থ সারথী সরকার, মনোজ খেলাঘর আসরের সভাপতি এনামুল কবীর, বি,কে খেলাঘর আসরের সভাপতি তহমিনা খাতুন ও পূরবী খেলাঘর আসরের সদস্য রিম্পা বসু চৈতী।

সংগঠনের কোমলমতি শিশুদের মাধ্যমে অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত ও সংগঠনের দলীয় সঙ্গীত, নৃত্য, দেশের গান পরিবেশন এবং কবিতা আবৃতি করা হয়। কেশবপুর খেলাঘর আসরের সভাপতি আব্দুল মজিদ (বড়ভাই) কেন্দ্রীয় খেলাঘর আসরের নির্বাহী কমিটিতে সদ্য সদস্য নির্বাচিত হওয়ায় তাকে বিভিন্ন খেলাঘরের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com