মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চকরিয়ায় বাসে র‌্যাবের তল্লাশি: ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার সালনায় র‌্যাবের চেকপোস্টে ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিমানবন্দরের স্বর্ণ ছিনতাই: শুধু ছিনতাই, নাকি শুল্ক ফাঁকির বড় চক্র? তদন্তে নতুন প্রশ্ন বকশীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত  দিনাজপুরের ‎বিরামপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৫০ বছর পর টঙ্গীর মাজার বস্তিতে উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা জামালপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৩৫ বিজিবির অভিযানে সার জব্দ বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, ক্ষতি অর্ধকোটি টাকা!  ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ডলার সহ প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার

কেশবপুরে ৫০ তম গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ।

Reporter Name / ৩৮২ Time View
Update : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩, ৪:১৩ অপরাহ্ন

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোরঃ কেশবপুর উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে উপজেলা পর্যায়ে ৫০তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সারা দিনব্যাপী কেশবপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সমাপনী দিনে অনুষ্ঠিত ফুটবল খেলায় মুখোমুখি হয় ভরতভায়না মাধ্যমিক বিদ্যালয় বনাম সাতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়। খেলায় ভরতভায়না মাধ্যমিক বিদ্যালয়ের বালক ফুটবল একাদশ ২-০ গোলে সাতবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের বালক ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়।

উপজেলা নির্বাহী অফিসার এস এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ কাজী রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম জিল্যুর রশিদ, ভরতভায়না মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব মোল্যা, গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু ও পিবিএইচ মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক রাজু আহম্মেদ।

খেলা পরিচালনা ছিলেন, বাফুফের মোঃ আব্দুর রাজ্জাক( চীপ), মোঃ শওকত হোসেন (সহকারী), মোঃ হাদিউজ্জামান ইভান (সহকারী), বিপুল মন্ডল (অফিসিয়াল ) এবং সার্বিক নির্দেশনায় মোঃ নূরুল ইসলাম খাঁন। খেলা ধারা বর্ননায় ছিলেন রফিকুল ইসলাম ও মহিরউদ্দীন মাহী। খেলা শেষে অতিথিবৃন্দ গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com