মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার,আটক-৩  আস্থাহীনতায় টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দায়িত্ব পালনরত এনজিও হাসপাতাল গুলো! উখিয়ায় পৃথক অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল পাচারকারী চকরিয়ায় বাসে র‌্যাবের তল্লাশি: ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার সালনায় র‌্যাবের চেকপোস্টে ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিমানবন্দরের স্বর্ণ ছিনতাই: শুধু ছিনতাই, নাকি শুল্ক ফাঁকির বড় চক্র? তদন্তে নতুন প্রশ্ন বকশীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত  দিনাজপুরের ‎বিরামপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৫০ বছর পর টঙ্গীর মাজার বস্তিতে উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা

শাহবাগে ‘ওয়ানটেন’ ক্যাসিনো নিয়ে চাঞ্চল্য: জিরো টলারেন্স নীতির মাঝেই প্রকাশ্যে জুয়ার আসরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধিঃ / ১০৯ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৮:৫৯ অপরাহ্ন

রাজধানীর শাহবাগ থানাধীন সিলভার বারের পাশের একটি ভবনের তৃতীয় তলায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে অবৈধ ক্যাসিনো ও জুয়ার আসর পরিচালিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসী ও একাধিক সূত্রের দাবি, প্রতিদিন বিকেল থেকে গভীর রাত পর্যন্ত সেখানে ওয়ানটেন, ক্যাসিনোসহ বিভিন্ন ধরনের জুয়ার আসর বসে।

অভিযোগে বলা হয়েছে, এই জুয়ার আসর পরিচালনার সঙ্গে সাত্তার, ফটিক ও ইমন নামে তিন ব্যক্তি জড়িত। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তাদের নেতৃত্বেই নিয়মিত এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সবচেয়ে আলোচিত অভিযোগ হলো, সরকার যেখানে অবৈধ ক্যাসিনোর বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছে, সেখানে রমনা জোনের কয়েকজন অসাধু কর্মকর্তার যোগসাজশে প্রতিদিন প্রায় ৬০ হাজার টাকা অবৈধভাবে আদায় করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি এবং অভিযোগের স্বাধীন যাচাইও এখনো সম্ভব হয়নি।

স্থানীয় সচেতন মহলের প্রশ্ন, রাজধানীর ব্যস্ততম এলাকায় দিনের পর দিন এমন কার্যক্রম চললেও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর নজরে না আসার কারণ কী? নাকি অভিযোগ অনুযায়ী কোনো প্রভাবশালী চক্রের ছত্রচ্ছায়ায় এসব কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে?

এলাকাবাসী অবিলম্বে বিষয়টি তদন্ত করে সত্যতা যাচাই এবং অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com