শনিবার, ১৬ মে ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

‘সরকারি-বেসরকারি সম্মিলিত উদ্যোগে নিরাপদ সড়ক সম্ভব’

Reporter Name / ২৫১ Time View
Update : শনিবার, ২১ অক্টোবর, ২০১৭, ২:০৩ অপরাহ্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংস্থা এবং পরিবহন সংশ্লিষ্ট সংগঠনসমূহ সম্মিলিতভাবে কাজ করলে অচিরেই এ দেশে নিরাপদ সড়ক নিশ্চিত করা সম্ভব হবে।

তিনি বলেন, ইউনাইটেড নেশান্স ডিক্যাড অব অ্যাকশান ফর রোড সেফটি ২০১১-২০২০ এবং জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০৩০-এর অনুসমর্থনকারী হিসাবে গোল -৩ .৬ অনুযায়ী বাংলাদেশ ২০২০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনতে অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্যে অ্যাকশান প্লান প্রস্তুত করে বাস্তবায়নাধীন আছে।

প্রধানমন্ত্রী জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আজ শনিবার দেয়া এক বাণীত এ কথা বলেন। দেশে প্রথমবারের মতো আগামীকাল জাতীয় নিরাপদ সড়ক দিবস উদ্যাপন করা হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি।’

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ পুনর্গঠনে যুদ্ধবিধ্বস্ত সড়ক অবকাঠামো স্বল্প সময়ের মধ্যে মেরামত ও পুনর্নির্মাণ করে সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন। এরই ধারাবাহিকতায় বর্তমান সরকার একবিংশ শতাব্দীর উপযোগী মহাসড়ক অবকাঠামো নির্মাণ ও বাস্তবায়ন করে যাচ্ছে।

বিভিন্ন মহাসড়ক চারলেনে উন্নীত করা হয়েছে, নতুন নতুন রাস্তা, ব্রিজ-কালভার্ট, ফ্লাইওভার ও ওভারপাস নির্মাণ, পুনর্নির্মাণ ও মেরামত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা টেকসই, নিরাপদ ও মানসম্মত সড়ক অবকাঠামো এবং সমন্বিত আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করে যাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com