মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার,আটক-৩  আস্থাহীনতায় টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দায়িত্ব পালনরত এনজিও হাসপাতাল গুলো! উখিয়ায় পৃথক অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল পাচারকারী চকরিয়ায় বাসে র‌্যাবের তল্লাশি: ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার সালনায় র‌্যাবের চেকপোস্টে ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিমানবন্দরের স্বর্ণ ছিনতাই: শুধু ছিনতাই, নাকি শুল্ক ফাঁকির বড় চক্র? তদন্তে নতুন প্রশ্ন বকশীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত  দিনাজপুরের ‎বিরামপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৫০ বছর পর টঙ্গীর মাজার বস্তিতে উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা

উখিয়ায় পৃথক অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল পাচারকারী

মোহাম্মদ হোসাইনঃ / ১৩ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

মোহাম্মদ হোসাইনঃ কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের পৃথক যৌথ অভিযানে এক লাখ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তবে এসব ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (৩১ আগস্ট) রাতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) ও উখিয়া থানা পুলিশের সদস্যরা পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করেন।৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্র জানায়, সোমবার রাত আনুমানিক ৮টার দিকে বালুখালী বিওপির বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহল দেওয়ার সময় বালুখালী বিএসপি পোস্টের দক্ষিণ পাশে ফাইসা খাল এলাকায় নৌকাযোগে মিয়ানমার থেকে এক ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে। বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে ওই ব্যক্তি নৌকা থেকে লাফ দিয়ে সাঁতরে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

পরে নৌকাটি তল্লাশি করে বিশেষ কৌশলে একটি বক্সের ভেতর লুকিয়ে রাখা ৯০ হাজার পিস ইয়াবা ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। নৌকাটিতে আরও তল্লাশি চালিয়ে অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।

এদিকে, একই রাতে আনুমানিক ৯টার দিকে উখিয়া থানা পুলিশের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বালুখালী বিওপির বিজিবি সদস্য ও উখিয়া থানা পুলিশের একটি যৌথ দল নারিকেল বাগান এলাকায় অভিযান চালায়। এ সময় একটি জলাভূমির নিচে লুকিয়ে রাখা আরও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তবে এ ঘটনায়ও কাউকে আটক করা যায়নি।৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, মাদক সরবরাহের সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় এবং নিজস্ব গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।উদ্ধার করা ইয়াবা ও মোবাইল ফোনের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com