শনিবার, ১৬ মে ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

বাঁচানো গেল না ইডেনছাত্রী জুঁইকে

Reporter Name / ২৮০ Time View
Update : সোমবার, ২ ডিসেম্বর, ২০১৯, ৫:৫৩ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক ॥

রাজধানীর বিজয় সরণিতে মোটরসাইকেল থেকে পড়ে আহত ইডেন মহিলা কলেজের ছাত্রী আকলিমা আকতার জুঁই মারা গেছেন। সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।

জুঁই ইডেনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলার চাটখিল উপজেলায়। তার বাবার নাম আবুল কালাম।

এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল খানও জুঁইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
জুঁইয়ের পরিবার সূত্র জানায়, জুঁই মিরপুরের পূর্ব কাজিপাড়ায় থাকতেন। সেখান থেকে গত শনিবার সকালে উবারের মোটরসাইকেলযোগে ফার্মগেট এলাকায় কোচিংয়ে যাওয়ার সময় পড়ে যান তিনি। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আইসিইউতে রাখার পরামর্শ দেন।

উদ্ধারকারী মোটরসাইকেলচালক সুমনের বরাত দিয়ে এক পুলিশ কর্মকর্তা জানান, মিরপুরের কাজিপাড়া থেকে জুঁইকে নিয়ে ফার্মগেট যাওয়ার পথে বিজয় সরণি মোড়ে ব্যাগ থেকে মোবাইল বের করতে গিয়ে পেছন থেকে নিচে পড়ে যান জুঁই। পরে লোকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান চালক (সুমন)। সেখানে দুই দিন চিকিৎসাধীন থাকার পর না ফেরার দেশে চলে যান জুঁই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com