বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বৃষ্টি উপেক্ষা করে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি সফল, নেতাকর্মীদের প্রতি এস এম জাহাঙ্গীরের কৃতজ্ঞতা দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন  জামালপুরে বিদ্যুৎ স্পৃষ্টে মা- ছেলে সহ ৩ জনের মৃত্যু  ঠাকুরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু বকশীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার,আটক-৩  আস্থাহীনতায় টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দায়িত্ব পালনরত এনজিও হাসপাতাল গুলো! উখিয়ায় পৃথক অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল পাচারকারী চকরিয়ায় বাসে র‌্যাবের তল্লাশি: ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার সালনায় র‌্যাবের চেকপোস্টে ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

গাজীপুরে র‌্যাবের অভিযান: নিষিদ্ধ পলিথিন কারখানায় ১ লাখ টাকা জরিমানা

Reporter Name / ১১৬ Time View
Update : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৪:২৯ অপরাহ্ন

তাছলিমা তমাঃ গাজীপুরের টঙ্গী পূর্ব ও পশ্চিম থানায় র‌্যাব-১ এর তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নিষিদ্ধ পলিথিন উৎপাদনের দায়ে এন.এন প্যাকেজিং প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার (২৭ অক্টোবর ২০২৫) সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত অভিযানটি পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ, র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের উপস্থিতিতে এবং পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ মিকাইল হোসাইন।

অভিযানে ২০৫ কেজি নিষিদ্ধ পলিথিন ও ১১২০ কেজি দানা (পলিথিনের কাঁচামাল) জব্দ করা হয়। প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়েছে যে, ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম চালালে কারখানাটি বন্ধ করে দেওয়া হবে।

এছাড়া, একই এলাকার মেসার্স মা এন্টারপ্রাইজ ও এ.এম এন্টারপ্রাইজ নামে আরও দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

২০০২ সালের ১ মার্চ থেকে বাংলাদেশে পলিথিন উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ থাকলেও এর ব্যবহার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, যা পরিবেশের জন্য মারাত্মক হুমকি। র‌্যাব জনস্বাস্থ্য রক্ষায় নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com