মোঃ শাহীনঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালিকে সফল করায় ঢাকা-১৮ আসনের নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানিয়েছেন এস এম জাহাঙ্গীর হোসেন।
বৃষ্টি উপেক্ষা করে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত র্যালিটি প্রাণবন্ত হয়ে ওঠে। এ সময় ঢাকা-১৮ আসনের বিভিন্ন থানা ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।
এক বার্তায় এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, বৃষ্টি উপেক্ষা করে যারা আজকের র্যালিকে সফল করেছেন, তাদের প্রত্যেকের প্রতি তিনি আন্তরিকভাবে কৃতজ্ঞ। নেতাকর্মীদের অকৃত্রিম ভালোবাসা, আন্তরিকতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তার রাজনৈতিক পথচলার অন্যতম প্রেরণা বলেও উল্লেখ করেন তিনি।
তিনি ঢাকা-১৮ আসনের অন্তর্গত সকল থানা ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিশেষভাবে ধন্যবাদ জানান। তাদের সম্মিলিত প্রচেষ্টা ও ব্যাপক অংশগ্রহণের কারণেই প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি সফল ও সার্থক হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
এস এম জাহাঙ্গীর হোসেন আরও বলেন, নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসা এবং সহযোগিতা সঙ্গে নিয়ে ঢাকা-১৮ আসনের জনগণের কল্যাণে তার পথচলা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।