বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বৃষ্টি উপেক্ষা করে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি সফল, নেতাকর্মীদের প্রতি এস এম জাহাঙ্গীরের কৃতজ্ঞতা দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন  জামালপুরে বিদ্যুৎ স্পৃষ্টে মা- ছেলে সহ ৩ জনের মৃত্যু  ঠাকুরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু বকশীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার,আটক-৩  আস্থাহীনতায় টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দায়িত্ব পালনরত এনজিও হাসপাতাল গুলো! উখিয়ায় পৃথক অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল পাচারকারী চকরিয়ায় বাসে র‌্যাবের তল্লাশি: ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার সালনায় র‌্যাবের চেকপোস্টে ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

তুরাগে বিএসটিআই অনুমোদনবিহীন পণ্য উৎপাদনে ভাই ভাই ফুড এন্ড বেভারেজকে ১০ লক্ষ টাকা জরিমানা

Reporter Name / ১৩৪ Time View
Update : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ১০:০৬ অপরাহ্ন

তাছলিমা তমাঃ রাজধানীর তুরাগের দিয়াবাড়ি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিএসটিআই অনুমোদনবিহীন পণ্য উৎপাদনের দায়ে “ভাই ভাই ফুড এন্ড বেভারেজ” নামীয় প্রতিষ্ঠানকে ১০ লক্ষ টাকা জরিমানা করেছে র‌্যাব-১।

জনস্বাস্থ্য ও ভোক্তার অধিকার নিশ্চিতের লক্ষ্যে র‌্যাব দীর্ঘদিন ধরে খাদ্যদ্রব্যে ভেজাল ও লাইসেন্সবিহীন দ্রব্য বাজারজাতকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। এসব প্রতিষ্ঠান বিএসটিআই অনুমোদন ছাড়াই তরল পানীয় ও খাদ্যপণ্য উৎপাদন করে মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলছে। জনস্বাস্থ্য রক্ষায় র‌্যাব নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় আজ ২৭ অক্টোবর ২০২৫ তারিখ বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত র‌্যাব-১ এর তত্ত্বাবধানে ডিএমপি, ঢাকা’র তুরাগ থানাধীন ভাই ভাই ফুড এন্ড বেভারেজ কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ডিএমপি, ঢাকার পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক, বিএসটিআই পরিদর্শক ও র‌্যাব সদরদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত কর্তৃক বিএসটিআই অনুমোদনবিহীন বিভিন্ন ধরনের তরল পানীয়, বেভারেজ, এনার্জি ড্রিংকস ও ইউনানী ওষুধ জাতীয় পণ্য উৎপাদন ও বাজারজাত করার দায়ে বিএসটিআই আইন ২০১৮-এর ১৫/২৭ ধারায় ভাই ভাই ফুড এন্ড বেভারেজ প্রতিষ্ঠানকে ১০ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান চলাকালে প্রতিষ্ঠান থেকে ২,৫০০ লিটার প্যাকেজড ড্রিংকিং ওয়াটার (ডাব), ৮০০ লিটার ফ্লেভার্ড ড্রিংকস, ফ্রুট ড্রিংকস ও কার্বনেটেড বেভারেজ, ৫০০ পিস যৌন উত্তেজক ট্যাবলেট ও ৫০ লিটার সিরাপ জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের আদেশক্রমে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, জরিমানার মাধ্যমে আদায়কৃত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com