মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার,আটক-৩  আস্থাহীনতায় টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দায়িত্ব পালনরত এনজিও হাসপাতাল গুলো! উখিয়ায় পৃথক অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল পাচারকারী চকরিয়ায় বাসে র‌্যাবের তল্লাশি: ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার সালনায় র‌্যাবের চেকপোস্টে ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিমানবন্দরের স্বর্ণ ছিনতাই: শুধু ছিনতাই, নাকি শুল্ক ফাঁকির বড় চক্র? তদন্তে নতুন প্রশ্ন বকশীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত  দিনাজপুরের ‎বিরামপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৫০ বছর পর টঙ্গীর মাজার বস্তিতে উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা

অবৈধ মিনি পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা ও কার্যক্রম বন্ধ

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: / ১১৬ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

নীলফামারীর ডিমলা উপজেলায় লাইসেন্স ও প্রয়োজনীয় সরকারি অনুমোদন ছাড়াই পরিচালিত একটি অবৈধ মিনি পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জননিরাপত্তার স্বার্থে প্রতিষ্ঠানটির কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে ডিমলা উপজেলা সদরের টিএনটি সড়ক এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ডিমলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন কবির। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় লাইসেন্স ও বৈধ কাগজপত্র ছাড়াই পাম্পটিতে পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রি করা হচ্ছিল। অভিযানের সময় দেখা যায়, জ্বালানি সংরক্ষণ ও বিক্রির ক্ষেত্রে কোনো ধরনের নিরাপত্তা বিধি অনুসরণ করা হয়নি। সেখানে অগ্নিনির্বাপণ যন্ত্র, সতর্কতামূলক নিরাপত্তা ব্যবস্থা এবং দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সরঞ্জামেরও ঘাটতি ছিল।

প্রশাসনের কর্মকর্তারা জানান, আবাসিক ও জনবহুল এলাকায় এ ধরনের অবৈধ জ্বালানি ব্যবসা যে কোনো সময় ভয়াবহ দুর্ঘটনার কারণ হতে পারে। জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় তাৎক্ষণিকভাবে পাম্পটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

পরে মোবাইল কোর্টের মাধ্যমে পাম্পের মালিক রেজাউল ইসলামকে পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০(১)(ক) ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি বৈধ অনুমোদন ছাড়া ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম পরিচালনা না করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন কবির বলেন, “লাইসেন্সবিহীন জ্বালানি তেল বিক্রি আইনবিরোধী এবং জনসাধারণের জীবন ও সম্পদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়া পরিচালিত এসব প্রতিষ্ঠানে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই জনস্বার্থে অবৈধ জ্বালানি বিক্রয়কেন্দ্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

এদিকে প্রশাসনের এ অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, উপজেলার বিভিন্ন এলাকায় গড়ে ওঠা অবৈধ জ্বালানি বিক্রয়কেন্দ্রগুলোর বিরুদ্ধেও একই ধরনের অভিযান পরিচালনা করা হলে জননিরাপত্তা আরও জোরদার হবে।

সচেতন মহলের মতে, অবৈধ পেট্রোল পাম্পের বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর অবস্থান ভবিষ্যতে অননুমোদিত জ্বালানি ব্যবসা নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সহায়ক হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com