বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বৃষ্টি উপেক্ষা করে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি সফল, নেতাকর্মীদের প্রতি এস এম জাহাঙ্গীরের কৃতজ্ঞতা দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন  জামালপুরে বিদ্যুৎ স্পৃষ্টে মা- ছেলে সহ ৩ জনের মৃত্যু  ঠাকুরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু বকশীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার,আটক-৩  আস্থাহীনতায় টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দায়িত্ব পালনরত এনজিও হাসপাতাল গুলো! উখিয়ায় পৃথক অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল পাচারকারী চকরিয়ায় বাসে র‌্যাবের তল্লাশি: ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার সালনায় র‌্যাবের চেকপোস্টে ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভূয়া ডাক্তারকে ২০ হাজার টাকা জরিমানা

Reporter Name / ২১৭ Time View
Update : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন

লাবলুর রহমান,জেলা প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ভূয়া ডাক্তারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিন জাহান।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আব্দুল আলীম (৫০), তিনি যশোর সদর উপজেলার শংকরপুর এলাকার মরহুম আবু বক্কর বিশ্বাসের ছেলে। তিনি চৌগাছা-যশোর রোডের পাওয়ার হাউস মোড়ের উত্তর পাশে ছালেহা মার্কেটের নিচতলায় অবস্থিত ‘আদর্শ মেডিকেল হল’ নামের প্রতিষ্ঠানে নিজেকে ডাক্তার পরিচয়ে চিকিৎসা দিচ্ছিলেন।

ভুক্তভোগীদের অভিযোগ, গত ১৫ ও ১৬ অক্টোবর স্বরূপদাহ ইউনিয়নের কাকুড়িয়া গ্রামের হকার গিয়াস উদ্দিন হাটু ও তাঁর স্ত্রী রওশন আরা জ্বর ও শরীরব্যথার কারণে আলীমের কাছে চিকিৎসা নিতে গেলে তিনি তিনদিনে গিয়াস উদ্দিনকে ১৭টি এবং তাঁর স্ত্রীকে ৬টি ইনজেকশন দেন। ইনজেকশন নেওয়ার পর তাদের শরীরে জ্বালাপোড়া ও অবস ভাব দেখা দেয়। একইভাবে চৌগাছা সদর ইউনিয়নের চাঁদপুর গ্রামের ঝর্ণা বেগমও জানান, তাঁকে ৯টি ইনজেকশন দেওয়ার পর তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নিজেকে ‘সহকারী ই.এন.টি. ফিজিশিয়ান মেডিকেল প্র্যাকটিশনার’ পরিচয়ে রোগী দেখতেন আলীম। কিন্তু তাঁর কাছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) অনুমোদিত কোনো নিবন্ধন নেই। তিনি প্রায় ৬-৭ মাস ধরে চৌগাছায় এই চেম্বারে চিকিৎসা সেবা দিচ্ছিলেন এবং প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত যশোর সদর উপজেলার গফুরের মোড়ে অবস্থিত **‘মেসার্স আলীম ফার্মেসি’**তেও রোগী দেখতেন।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিন জাহান বলেন,

> “ভুয়া ডাক্তারদের কারণে সাধারণ মানুষ প্রতারিত ও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। জনগণের স্বাস্থ্য সুরক্ষায় এই ধরনের প্রতারণা বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

🟩 দুর্নীতির রিপোর্ট 24.com

— জনগণের পক্ষে নির্ভীক সংবাদ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com