বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বৃষ্টি উপেক্ষা করে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি সফল, নেতাকর্মীদের প্রতি এস এম জাহাঙ্গীরের কৃতজ্ঞতা দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন  জামালপুরে বিদ্যুৎ স্পৃষ্টে মা- ছেলে সহ ৩ জনের মৃত্যু  ঠাকুরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু বকশীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার,আটক-৩  আস্থাহীনতায় টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দায়িত্ব পালনরত এনজিও হাসপাতাল গুলো! উখিয়ায় পৃথক অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল পাচারকারী চকরিয়ায় বাসে র‌্যাবের তল্লাশি: ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার সালনায় র‌্যাবের চেকপোস্টে ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজধানীর উত্তরখানে রাজউকের উচ্ছেদ অভিযান: নকশা বহির্ভূত ভবনের অংশ অপসারণ

Reporter Name / ৮৩ Time View
Update : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ৯:১৫ অপরাহ্ন

তাছলিমা তমাঃ রাজধানীর উত্তরখান চাঁনপাড়া এলাকায় নকশা বহির্ভূত ভবনের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

রোববার (৯ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত রাজউকের জোন-২/১ আওতায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নকশা বহির্ভূত কয়েকটি বহুতল ভবনের আংশিক অংশ অপসারণ করা হয়। উচ্ছেদ অভিযানটি পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন বলেন,> “ঢাকাকে আরও বাসযোগ্য নগরীতে পরিণত করতে রাজউক ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতার অংশ হিসেবে নকশাবহির্ভূত ভবন নির্মাণের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়েছে।”

তিনি আরও জানান, ভবিষ্যতে যেন কেউ রাজউকের অনুমোদন ছাড়া নকশাবহির্ভূত ভবন নির্মাণ না করতে পারে, সে লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে অংশ নেওয়া রাজউক কর্মকর্তারা জানান, উচ্ছেদকৃত ভবনের মালিকরা নিজেদের অবশিষ্ট অংশ নিজ উদ্যোগে ভেঙে অপসারণের অঙ্গীকারে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে মুচলেকা প্রদান করেছেন।

স্থানীয় বাসিন্দারা বলেন, রাজউকের এমন নিয়মিত অভিযান চললে কেউ আর নিয়ম ভেঙে ভবন নির্মাণের সাহস করবে না। এতে এলাকার রাস্তা দখল ও অনিয়ম অনেকটাই কমে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।

উচ্ছেদ অভিযানে রাজউক জোন-২/১-এর পক্ষ থেকে অথরাইজড অফিসার মো. হাসানুজ্জামান, সহকারী অথরাইজড অফিসার সাজ্জাদ হোসেন, প্রধান ইমারত পরিদর্শকসহ রাজউকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com