শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

একাধিক মহিলার সঙ্গে ওরাল সেক্স ডেকে আনে ক্যানসার

Reporter Name / ২৭১ Time View
Update : সোমবার, ২৩ অক্টোবর, ২০১৭, ১:৪৪ অপরাহ্ন

ডেস্ক নিউজ- আপনি কি নিয়মিত ধূমপান করেন? একাধিক মহিলা সঙ্গী রয়েছে আপনার? তা হলে সাবধান। আপনার এই অভ্যাসগুলোও কিন্তু আপনাকে ঠেলে দিতে পারে ক্যানসারের দিকে। অ্যানালস অব অঙ্কোলজি জার্নালে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, একাধিক মহিলার সঙ্গে ওরাল সেক্সের ফলে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচভিপিতে আক্রান্ত হওয়ার প্রবণতা বাড়ে। যা থেকে হতে পারে অরোফ্যারিঙ্গাল ক্যানসার।

এই বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের জন হপকিনস ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথের অ্যাসোসিয়েট প্রফেসর অ্যাম্বর ডি’সুজা বলেন, ‘‘অধিকাংশ মানুষই ওরাল সেক্সে অভ্যস্ত। মহিলাদের মধ্যে এইচপিভি ভাইরাসের প্রকোপ অত বেশি না দেখা গেলেও পুরুষরা আকছারই এই ভাইরাসে আক্রান্ত হয়ে থাকেন। যা বাড়ে যদি ধূমপানের অভ্যাস থাকে। যদি নিয়মিত ধূমপানের সঙ্গে জীবনে পাঁচের বেশি মহিলার সঙ্গে ওরাল সেক্সে লিপ্ত হন কোনও পুরুষ, তা হলে গলা, ঘাড় ও মুখের ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি ভয়াবহ আকার নিতে পারে।’’

গবেষকরা জানাচ্ছেন, মোট ১০০ ধরনের এইচপিভি-র খোঁজ পাওয়া গিয়েছে। যার মধ্যে এইচপিভি ১৬ ও এইচপিভি ১৮ সার্ভিকাল ক্যানসারের কারণ হতে পারে। এইচপিভি ১৬ থেকে অরোফ্যারিঙ্গাল ক্যানসারও ছড়াতে পারে। ইউএস ন্যাশনাল হেলথ অ্যান্ড নিউট্রিশন একজামিনেশন সার্ভে অনুযায়ী ২০-২৯ বছর বয়সী ১৩ হাজার ৮৯ জনের মধ্যে এইচপিভিতে আক্রান্ত হওয়ার কারণে ক্যানসারে ঝুঁকির সম্ভাবনা দেখা গিয়েছে।

মহিলাদের ক্ষেত্রে দুই বা তার থেকে বেশি ওরাল সেক্স পার্টনার থাকলে এই সম্ভাবনা দেড়গুণ পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছেন গবেষকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com