শনিবার, ১৬ মে ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

শাহজালাল বিমানবন্দরে ৩৭ পিস সোনার বারসহ এক যাত্রী গ্রেপ্তার।

Reporter Name / ২৭৯ Time View
Update : বুধবার, ২৮ জুলাই, ২০২১, ৭:৩৬ পূর্বাহ্ন

তামান্না আক্তার হাসি ঃ রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৭ পিস সোনার বার সহ এক যাত্রীকে গ্রেপ্তার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম।

পাসপোর্ট অনুসারে আটককৃত যাত্রীর নাম মাহিন উদ্দিন, জেলা কুমিল্লা। জব্দকৃত এসব স্বর্ণের ওজন ৪ কেজি ২৯২ গ্রাম। যার বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা।

ঢাকা কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মোহাম্মদ আবদুস সাদেক আজ সোমবার এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার বিকেল ৩টা ১১ মিনিটে সৌদি আরব থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের (বিজি -৪০৪০) নম্বরের একটি ফ্লাইট ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরন করে। আর ওই বিমানের যাএী ছিলেন কুমিল্লা জেলার মাহিন উদ্দিন। গোপন সংবাদ থাকায় কাস্টম হাউস, ঢাকার প্রিভেনটিভ টীম বিমান বন্দরের বিভিন্ন স্হানে সতর্ক অবস্হান নেয়। এক পর্যায়ে যাত্রী জনাব মাহিন উদ্দিন কে বোর্ডিং ব্রীজ হতে গ্রীণ চ্যানেলে নিয়ে আসা হয়। পরবর্তীতে গ্রীণ চ্যানেলে বিভিন্ন সংস্হার উপস্হিতিতে আটককৃত যাত্রীর সাথে থাকা কালো রং এর একটি হ্যান্ড ব্যাগের ভেতর হতে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্হায় ৩৭ পিস স্বর্ণবার উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত এসব স্বর্ণের ওজন ৪ কেজি ২৯২ গ্রাম। যার বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা।

মোহাম্মদ আব্দুস সাদেক জানান, কিং খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কুমিল্লা সদরের জাকির হোসেন নামে একজন পরিচিত প্রবাসী তাঁর কাছে এসব সোনার দেয়। শাহজালালে বিমানবন্দরে আসার পরে এয়ারপোর্টের বাইরে কেউ একজন ফোন করে এসব গোল্ডবারগুলো গ্রহণ করবে বলে তিনি জানান।

তিনি জানান, এ ঘটনায় জব্দকৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস এ্যাক্ট আইনে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া একই সাথে তাঁর বিরুদ্ধে বিমানবন্দর থানায় ফৌজদারী আইনে মামলা দায়ের করে ধৃত ব্যক্তিকে বিমানবন্দর থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা কাস্টম হাউসের এ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com